ক্রাইম

রাজশাহীর পুঠিয়ায় তিন কোটি টাকার সরকারি সম্পত্তি এখন ময়লার ভাগাড়

  • 4:48 pm - June 22, 2020
রাজশাহীর পুঠিয়ায় তিন কোটি টাকার সরকারি সম্পত্তি এখন ময়লার ভাগাড়

জিয়াউল কবীর,(রাজশাহী ব্যুরো): পুঠিয়ার বানেশ্বর ভূমি অফিসের পুকুরটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বানেশ্বর ভূমি অফিসের পাশ দিয়ে রয়েছে উপজেলার একমাত্র বানেশ্বর সরকারী কলেজসহ পাশ্ববর্তী খুঁটিপাড়া যাওয়ার সংযুক্ত সড়ক।

পুকুরটির এ পাশেই রয়েছে বাঁধাই করা ঘাট। তবে রক্ষণাবেক্ষণ আর অযত্নে-অবহেলায় দৃষ্টিনন্দন পুকুরটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।

কাঁচারি পুকুর নামে পরিচিত এক ১ দশমিক ৮৭ একর জায়গায় এই পুকুরটি এক সময় এলাকাবাসী ও বানেশ্বর সরকারী কলেজের হোস্টেলের শিক্ষার্থীরা ওজু গোসলসহ রান্নাবান্নার কাজে ব্যবহৃত হতো এর পানি।

সকাল সন্ধা পুকুরের বাঁধাই করা ঘাটে একটু বিশ্রাম করতো হাটে আগত ও আশেপাশের এলাকার আনেক মানুষ। একসময় নিত্যদিনের কর্মকান্ড ছাড়াও আশেপাশের এলাকার শিশুদের সাঁতার শেখানো হতো এখানে। গত কয়েক বছর ধরে নষ্ট হয়েছে পুকুরটির পরিবেশ।

হাটের বর্জ্য ভাগাড়ে পরিণত হয়েছে পুকুরটি। এলাকার পরিবেশ অস্বাস্থ্যকর করে তুলছে। পুকুরটি ভরাট হয়ে ছোট হয়ে আসছে। পানি দূষিত হয়ে নানা প্রকার মাছ বিলুপ্ত হচ্ছে। শনিবার (২০ জুন) সরজমিনে দেখাগেছে, পুকুরটির পশ্চিম উত্তর কোনায় ফেলা হচ্ছে হাটের, হোটেলের মানুষের খাবারের উচ্ছিষ্ট অংশ, পচাবাশি খাবার, ফলের দোকানের ময়লা-আবর্জনা ও হাটের সকল ধরনের বর্জ্য। দেখার কেউ নেই।

হাট ব্যবস্থপনা কমিটির অবহেলায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে এলাকার হাটে আগত ও আশেপাশের ব্যবসায়ীদের অভিযোগ। প্রতিদিন এই দুর্গন্ধ সহ্য করে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানের সবচেয়ে বিপাকে পড়েছে পুকুটির আশে পাশের গড়ে উঠা আমের আড়ৎদারেরা। পুকুর পাশের আড়ৎদার রনি ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহীর বানেশ্বর আমের হাটের জন্য বিখ্যাত। আমরা প্রতিদিন এখানকার দুর্গন্ধ সহ্য করে কাজ করছি। হাট কমিটি ও এখানে বর্জ্য ফেলতে আসা সবাইকে বলেও কোন লাভ হয়না।

এছাড়াও হাটের মুরগি ও মাছ, মাংস হাটায় একই অবস্থা। সেখানে ডাস্টবিন থাকলেও অনেকেই তা ব্যবহার করেছেনা। মাছ, মাংস ও মুরগি হাটার বর্জ্য গুলো আশেপাশের ফাঁকা জায়গায় ফেলা হচ্ছে। সেখানকার পরিবেশ দুর্গন্ধময় হয়ে উঠছে। পুকুরটি পরিস্কার করে এবং হাটের বর্জ্য সংগ্রহ করে অন্যত্র ফেলে পুকুরটির আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এলাকাবাসী ও হাটের ব্যবসায়ীরা।

বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও হাট ইজারা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী সুলতান বিষয়টি স্বীকার করে জানান, জায়গাটি ভূমি অফিসের। তারা বিষয়টি দেখলেই তো পারে। এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au