জাতীয়

সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • 1:14 pm - January 03, 2022

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতা ও দূরদর্শী পদক্ষেপের ফলে সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। যার ফলে জনগণ স্বস্তিতে যাতায়াত করতে পারছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)কে বিনামূল্যে গাড়ি সরবরাহের সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, দেশের নাগরিকগণ যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারে সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে চলেছে। নাগরিকদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে সড়ক দুর্ঘটনারোধে গাড়ি চালকদের আরও সুপ্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

গাড়ি চালকরা যাতে একটি নির্দিষ্ট সময় পর বিশ্রাম নিতে পারে, সেজন্য মহাসড়কগুলোর পাশে পর্যাপ্ত বিশ্রাম কক্ষ তৈরি করতে হবে। গাড়ি চালনায় তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষে পরিবহন কমিশনার মিজানুর রহমান এবং বিআরটিসি’র পক্ষে সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর কাছে ২৯টি গাড়ি হস্তান্তর করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যানবাহনের চাবিগুলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের হাতে তুলে দেন। বিআরটিসি’র ড্রাইভিং প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে গাড়িগুলো সরবরাহ করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au