ধর্মঘট পালন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে রাবি শিক্ষকদের
ওহিদুজ্জামান কল্লোল,জিয়াউল কবীর, (রাজশাহী ব্যুরো): ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাবি শিক্ষকদের অবস্থান
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
”ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও” সম্বলিত প্ল্যাকার্ডের মাধ্যমে শিক্ষকরা এই আইনে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।
এতে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ নিশান অংশ নেন।
প্রসঙ্গত, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ এর আয়োজনে সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় রাবিতে এ কর্মসূচি পালন করা হয়।