খেলাধুলা

এবার করোনা আক্রান্ত লিওনেল মেসি

  • 1:55 pm - January 02, 2022

ইউরোপে করোনার যে সুনামি লেগেছে তার থেকে কোনোভাবে বাদ যাচ্ছে না নামি-দামি ফুটবল ক্লাবগুলো এবং একইসঙ্গে ফুটবল খেলোয়াড়রাও। এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার খবর শোনা গিয়েছিল যে, এই দুই ক্লাবে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এবার জানা গেলো, ফ্রান্সের রাজধানী প্যারিসেও করোনার ঢেউটা আছড়ে পড়েছে বেশ ভালোভাবেই। যার জেরে প্যারিসের ক্লাব পিএসজি ফুটবলার লিওনেল মেসিও করোনা আক্রান্ত হয়েছেন। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিসহ তাদের মোট ৪জন ফুটবলার করোনা আক্রান্ত।

সোমবারই ফ্রেঞ্চ কাপে মেসিদের ম্যাচ ছিল ভেনেস অলিম্পিক ক্লাবের বিপক্ষে। তার আগে খেলোয়াড়দের নিয়মিত আরটি-পিসিআর টেস্ট করানো হয় পিএসজির পক্ষ থেকে। তাতেই দেখা যায়, মেসিসহ মোট চারজন ফুটবলার করোনা আক্রান্ত। বাকি তিনজন হলেন লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। চারজনকেই সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যথাযত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার রাতেই প্রথম একটি বিবৃতিতে পিএসজি জানিয়েছিলো, তাদের একজন সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু ওই সময় কারো নাম প্রকাশ করা হয়নি। পরে আজ আরও একটি বিবৃবিতে দলের মেডিক্যাল আপডেট জানানো হয়। সেখানেই মেসিসহ চার ফুটবলারের করোনা আক্রান্তের খবর দেয়া হলো।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন চিহ্নিত হওয়ার পর থেকেই সংক্রমণ বেড়ে চলেছে ইংল্যান্ড, স্পেনসহ পুরো ইউরোপে। ইংল্যান্ডে ডিসেম্বরের শেষ দশকে অনেকগুলো ম্যাচ বাতিল করতে হয় করোনা সংক্রমণের কারণে। পরবর্তীতে জানা যায়, স্পেনে রিয়াল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড় করোনা পজিটিভ।

গত সপ্তাহে জানা গেলো, বার্সেলোনায় একের পর এক করোনা আক্রান্তের ঘটনা ঘটছে। আজ রিপোর্ট হয়েছে, বার্সা বি দলের ৯ জন করোনায় আক্রান্ত। ইংল্যান্ড-স্পেন ছাড়িয়ে এবার করোনার ঢেউ ছড়িয়ে পড়লো ফ্রান্সে। যে কারণে মেসিসহ চার ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত হলেন।

এদিকে পিএসজির মেডিক্যাল আপডেটে জানানো হয়েছে ইনজুরি আক্রান্ত ফুটবলার, ব্রাজিলিয়ান তারকা নেইমার নিজ দেশেই চিকিৎসা নিচ্ছেন। ৯ জানুয়ারি পর্যন্ত তিনি ব্রাজিল থাকবেন। সেখানে পিএসজির মেডিক্যাল এবং পারফরম্যান্স স্টাফরা তার দেখাশোনা করছেন। তবে অনুশীলনে ফিরতে তার এখনও অন্তত তিন সপ্তাহ বাকি বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au