প্রবাসীদের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন শুরু
ঢাকা: চীন পরীক্ষামূলক ভাবে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু করেছে। শুক্রবার চীনা স্বেচ্ছাসেবীদের কোভিন-১৯’র টিকা দেয়া হয়েছে। চীনের সামরিক বিজ্ঞানীরা এ টিকা বের করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম শনিবার জানিয়েছে।
চীনা গণমুক্তি ফৌজ সামরিক চিকিৎসা একাডেমির একটি গবেষণা দল এ টিকা বের করেছেন। গবেষণা দলের নেতৃত্ব দেন জৈব হুমকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষজ্ঞ চেন উই। ইবোলার টিকা তৈরির সফলতারভিত্তিতে কোভিড-১৯’এর টিকা তৈরির কাজ করা হয়। এ জন্য স্থানীয় কয়েকটি কোম্পানির সহায়তা নেয়া হয়েছে।
চীনা স্বেচ্ছাসেবীদের প্রথম দলের সবাই উহানের বাসিন্দা এবং তাদের বয়স ১৮ থেকে ৬০। প্রথম দলকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ভাগে ৩৬ জন করে সদস্য রয়েছেন।
টিকা দেয়ার পর ১৪ দিন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর টিকার জন্য তাদের শরীরে কোনও খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কিনা তা নির্ণয়ের জন্য গবেষকরা ছয়মাস তাদের ওপর নজর রাখবেন।
এর আগে গত সোমবার মার্কিন গবেষকরা প্রথম করোনার পরীক্ষামূলক টিকা দেন। এর মাত্র ১৯ ঘণ্টা পরই চীন পরীক্ষামূলক ভাবে টিকা দেয়ার অনুমতি পায়।
সূত্র: পার্সটুডে।