অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে ৬ মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন নাজমুল ইসলাম শান্ত। ব্যাট করছিলেন ৪৫ রানে। ৫১তম ওভারে রাবিন্দ্রর বলে উড়িয়ে মেরে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি।
এর আগে শুরুটা ভালোই করেছিলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান। ২২ রানে সাদমান আউট হওয়ার পর হাল ধরেন শান্ত। ক্রিজে মাহমুদুল ব্যাট করছেন ৪৯।
এর আগে ৩২৮ রানে দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোরে আউট হয় নিউজিল্যান্ড।
শনিবার প্রথম দিন ভালো বোলিং করলেও কোনো উইকেট পাননি মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিন দারুণ বোলিংয়ে মিরাজ পেলেন তিন উইকেট। অফ স্পিনারের হাত ধরে রোববার প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে থামিয়ে দিল বাংলাদেশ।
শেষ ৫ উইকেটে রোববার ৭০ রান যোগ করেছে নিউজিল্যান্ড। এর মধ্যে প্রথম দিন ৩২ রান থাকা হেনরি নিকোলসের ব্যাট থেকে এসেছে ১২৭ বলে ৭৫ রান। এর মধ্যে ১২টি ছিল চারের মার।
মিরাজ ছাড়াও ৩ উইকেট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
এরও আগে প্রথম ম্যাচের প্রথম দিন শেষে কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৮৭.৩ ওভারে শেষে ৫ উইকেটে ২৫৮ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।
শনিবার মাউন্ট মাউঙ্গানুইতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
প্রথম দিন শেষে কনওয়ে ১২২ রানে করে টেস্টে তার দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন। টাইগারদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন বোলার শরিফুল ইসলাম।
টেস্টের প্রথম দিনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও শরিফুলের পারফর্মেন্সকে ছাপিয়ে গেছেন কনওয়ে। প্রথম দিনে দুর্দান্ত বোলিং করলেও উইকেট নিতে ব্যর্থ হন তাসকিন।
এই ম্যাচে প্রথম দিনে ৫৫.৩ ওভার বোলিং করেন বাংলাদেশী পেসাররা। এছাড়া স্পিনার মেহেদি হাসান মিরাজ ২৭ ওভার এবং শান্ত ও মুমিনুল একসাথে করেন পাঁচ ওভার।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au