আন্তর্জাতিক

ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র শক্তির ভারসাম্য বদলে দিয়েছে : নিউ ইয়র্কার

  • 5:11 am - January 02, 2022
যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্কার বলেছে, ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর জুড়ে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যায় ইরানের সামরিক শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাবশালী ভূমিকার কথা স্বীকার করে বলা হয়েছে, ইরান বর্তমানে অন্য যেকোনো সময়ের তুলনায় একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। নিউ ইয়র্কার এক নিবন্ধে লিখেছে, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এখন পর্যন্ত পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব বা সামরিক শক্তি প্রতিহত করতে পারেননি। এছাড়া, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার যে হুমকি দিয়েছেন দীর্ঘমেয়াদে তার কার্যকারিতা হারিয়েছে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে শিক্ষা গ্রহণ করেছে তার প্রতি ইঙ্গিত করে নিউ ইয়র্কার লিখেছে, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের সর্বাত্মক কোনো যুদ্ধ শুরু করতে যায় তাহলে এ অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। যুক্তরাষ্ট্রের এই ম্যাগাজিন আরো লিখেছে, ইরানের কাছে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ভূমি বা সাগর থেকে নিক্ষেপ করা সম্ভব। এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে এবং একসাথে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র কোনো রাডারে ধরা পড়ে না বলেও নিউ ইয়র্কার জানিয়েছে। তথ্যসূত্র : পার্সটুডে। এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au