রাজনীতি

কিশোরগঞ্জে ভোটের ফলাফল পরিবর্তন করায় লিখিত অভিযোগ

  • 6:43 pm - January 01, 2022

লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপির ৬নং ওয়ার্ডে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ নভেম্বর। সেখানে দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় কারণে ঐ ওয়ার্ডের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এবং পরবর্তীতে ৩০ ডিসেম্বরের তারিখ ঘোষনা করেন।

সেই আলোকে গত ৩০ ডিসেম্বর সদর ইউপির ৬নং ওয়ার্ডের দ: রাজীব পল্লীশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ভোটগ্রহণ করার অনুমতি দেন নির্বাচন কমিশন। সেখানে হোছেন আলী পিতাঃ মৃতু ফজলার রহমান, গ্রামঃ দক্ষিণ রাজিব, উপজেলাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদপ্রার্থী হিসাবে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন।

ভোট কেন্দ্রে তার ছেলে সোহেলকে এজেন্ট হিসাবে রাখেন তিনি। কিন্তু পরিকল্পিত ভাবে তাকে ভোট কেন্দ্র থেকে বের কর দেয় প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি কোন কথা শুনতে রাজি না, শুধু বার বার বলছেন নির্বাচন অফিসে গিয়ে কথা বলেন।

এদিকে বৈদ্যুতিক পাখার প্রতীকের প্রার্থী হোছেন আলী রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত ভাবে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার আব্দুল হান্নান মোটা অংকের টাকার বিনিময়ে ভুল তথ্য দিয়ে এলোমেলো ভাবে ভোট সংখ্যা লিখে তাড়াহুড়ো করে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তিনি মোট ভোট দেখিয়েছেন ১৮০৫ টি, তার মধ্যে মোরগ মার্কা ২২১টি, ভ্যান গাড়ী ৩১৭টি, তালা মার্কা ৪৩৯টি, টিউবওয়েল মার্কা ৩৪২টি, ফুটবল মার্কা ১৫ টি ও বৈদ্যুতিক পাখা মার্কা ৪১৬ টি ভোট পেয়েছে।

সব ভোট যোগ করলে হয় ১৭৫০টি। কিন্তু তিনি দেখিয়েছেন ১৭১৫টি। অবৈধ(বাতিল)ভোটের সংখ্যা ৫৫ টি আবার মোট ভোট দেখিয়েছেন ১৮০৫ টি। যা যোগকরলে মিলছে না কোন ভাবে। হোছেন আলী আরোও অভিযোগ করে বলেন প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান মমিনুর নামে এক ছেলেকে এজেন্ট দেখিয়ে জাল স্বাক্ষর দিয়ে কাগজ হাতে দিয়ে চলে আসতে থাকে। তখন আমি ও আমার সমর্থকরা প্রিজাইডিং অফিসারকে ভাল করে আর একবার ভোট গননার জন্য বললে উনি কারো কথা শুনতে রাজি না, বলে প্রশাসনের গাড়ীতে চলে আসেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য অফিসার (অঃ দাঃ) রাবেয়া ইয়াছমিনের সাথে কথা হলে তিনি বলেন এত বড় ভুল হওয়ার কথা নয়। একজন প্রিজাইডিং অফিসার কিভাবে এরকম ভুল করেন।

এ ব্যাপারে নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন আমি ঐ ইউনিয়নের দায়িত্বে নাই। তাই তিনি উপজেলা মৎস্য অফিসারের সাথে কথা বলার জন্য বলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au