আন্তর্জাতিক

কাসেম সোলাইমানিকে নিয়ে যা বললেন খামেনি

  • 1:29 pm - January 01, 2022

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আইআরজিসি’র কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ‘বিজয় এবং সহিষ্ণুতার গুপ্ত প্রতীক’। বেঁচে থাকতে তিনি শত্রুদের জন্য যতটা বিপজ্জনক ছিলেন, শাহাদাতের পর তার চেয়ে বেশি বিপদের কারণ হয়েছেন।

কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় বাষিকীতে ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন,  কাসেম সোলাইমানি আজ আশা, আত্মনির্ভরতা, সাহস এবং ধৈর্য ও বিজয়ের গুপ্ত প্রতীক হয়ে দেখা দিয়েছে। অনেকেই সঠিক কথা বলে থাকেন যে, জীবিত সোলাইমানির চেয়ে শহীদ সোলাইমানি শত্রুদের জন্য বেশী বিপদজনক হয়ে উঠেছেন।

আগামী ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হবে। এ মুহূর্তে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে জেনারেল সোলাইমানির স্মরণে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে।  সর্বস্তরের মানুষ ক্যারিশমাটিক এই কমান্ডারের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছেন।

শনিবার রাজধানী শহর তেহরানে এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা ভেবেছিল জেনারেল সোলাইমানি, ইরাকি কমান্ডার আবু মাহদি এবং তার সঙ্গীদেরকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু তাদের রক্তের ধারা শত্রুদের ধারণাকে ভুল প্রমাণ করেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হয়েছে। ইরাক থেকে আমেরিকা কম্ব্যাট সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এবং সেখানে শুধু তারা সামরিক পরামর্শক রাখবে। তবে বিষয়টি আমাদের ইরাকি ভাইদেরকে অবশ্যই নজরদারি করতে হবে।

আয়াতুল্লাহ আল খামেনি বলেন, ইয়েমেনেও প্রতিরোধকামী যোদ্ধারা এগিয়ে যাচ্ছে, সিরিয়ায় শত্রুরা ভবিষ্যতের ব্যাপারে আশাহত, এবং উপনিবেশ-বিরোধী প্রতিরোধ ফ্রন্ট দুই বছর আগের চেয়েও মধ্যপ্রাচ্যে বর্তমানে অনেক উন্নত অবস্থায় রয়েছে। ইরানের সর্বোচ্চ এ নেতা বলেন, জেনারেল সোলাইমানি হচ্ছেন অমোচনযোগ্য এবং স্থায়ী বাস্তবতা। পক্ষান্তরে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মতো অন্য হত্যাকারীরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে এবং তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। অবশ্য তাদেরকে দুনিয়াতে এই হত্যার দায় শোধ করতে হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au