খেলাধুলা

অফসাইড নির্ধারণে নতুন প্রযুক্তি আনছে ফিফা

  • 1:01 pm - December 31, 2021

অফসাইড নিয়ে বিতর্ক এড়াতে ২০২২ সালের কাতার বিশ্বকাপে অফসাইড নির্ধারণে নতুন প্রযুক্তির ব্যবহার আনতে যাচ্ছে ফিফা। যা সেমি-অটোমেটেড বা আধা সয়ংক্রিয় অফসাইডস নামে পরিচিত হবে। ফিফার চিফ রেফারিং অফিসার ও সাবেক রেফারি পিয়েলুইজি কলিনা এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আধা-স্বয়ংক্রিয় পদ্ধতিতে অফসাইড নির্ধারণের জন্য ১০ থেকে ১২টি ক্যামেরা ব্যবহার করা হবে যাতে রেফারি ও লাইন্সম্যানদের সিদ্ধান্ত আরও নির্ভুল করা যায়।

এ ব্যাপারে তিনি বলেন, ‘ভিএআর ফুটবলে অনেক ইতিবাচক প্রভাব রেখেছে এবং অনেক বড় ধরনের ভুল এখন কমে এসেছে। তবে এখনো অনেক কিছু আছে যেগুলো আরো উন্নত করা যায়। এরমধ্যে অন্যতম হল অফসাইড। আমরা জানি অফসাইড চেক করতে মাঝে মাঝে অনেক সময় লাগে। বিশেষ করে যেগুলো বেশ সুক্ষ্ম। তাছাড়া আমরা দেখেছি একটি লাইন টেনে অফসাইড নির্ধারণ করা শতভাগ সঠিক হয় না। আর এ কারণে ফিফা নতুন প্রযুক্তি আনতে যাচ্ছে যেটি দ্রুত ও নির্ভুল ফলাফল দিতে পারবে। আর এ প্রযুক্তির নাম হলো সেমি-অটোমেটেড অফসাইডস।’

এ প্রযুক্তিটির ব্যবহার কিভাবে হবে? বা এটি কিভাবে কাজ করবে? এ প্রশ্নের জবাবে ফিফার টেকনোলজি ও ইনোভেশন বিভাগের প্রধান হলমুজার বুঝিয়েছেন কিভাবে এটি কাজ করবে। ‘এটা মূলত অঙ্গ অনুসরণ করার প্রযুক্তির উপর নির্ভর করে বানানো। আমরা স্টেডিয়ামের ভেতর ছাদের নিচে ১০-১২টি ক্যামেরা বসাই। এ ক্যামেরাগুলো প্রতি সেকেন্ডে ২৯ ডাটা পয়েন্টে খেলোয়াড়দের গতিবিধি অনুসরণ করতে থাকে।

এরপর সেগুলো সফটওয়্যারে হিসাব করে সয়ংক্রিয়ভাবে তাৎক্ষনিকভাবে ভিএআর ও রিপ্লে অপারেটরের কাছে পাঠিয়ে দেয়।’ সদ্য সমাপ্ত আরব কাপে প্রযুক্তিটি পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হয়। আরো কয়েকধাপ পরীক্ষায় যদি তা উত্তীর্ণ হয় তাহলে সামনের বছরের বিশ্বকাপে ব্যবহার করা হবে তা। আরো কয়েকধাপ পরীক্ষায় যদি প্রযুক্তিটি উত্তীর্ণ হয় তাহলে ২০২২ বিশ্বকাপে ব্যবহার করা হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au