বিনোদন

নভেম্বরে বিয়ে, ডিসেম্বরেই ‘আত্মহত্যা’ করলো ২০ বছরের সানজিদা

  • 3:28 pm - December 30, 2021

মেহেদীর রঙ না শুকাতেই বিয়ের দেড় মাসের মাথায় ‘আত্মহত্যা’র পথ বেছে নিতে হলো ফেনীর সানজিদা আক্তারকে (২০)। ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর সোমবার রাতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আক্রামপুর এলাকার ওলি কন্ট্রাকটার বাড়িতে। স্বামীর বসতঘরে সানজিদা তার শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৭ নভেম্বর দুবাই প্রবাসী আবুল বাশারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা সানজিদা আক্তারের। সানজিদা ফেনী সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিয়ের সময় বাশারের পরিবার কোন যৌতুক লাগবে না বললেও বিয়ের কয়েকদিন পর থেকে যৌতুক দাবিতে সানজিদার ওপর মানসিকভাবে নির্যাতন চালানো শুরু করে।

সানজিদার মা মোহছেনা আক্তার জানান, আবুল বাশার বিয়ের পর থেকে বিভিন্ন সময় তার মেয়ে সানজিদাকে পছন্দ হয়নি বলে মারাত্মকভাবে কটাক্ষ করতেন। আরও বলতেন, পরিবারের চাপে পড়ে তাকে বিয়ে করেছে। এই বাড়িতে থাকলে হলে তাকে নগদ টাকা দিতে হবে। না দিলে কাবিনের টাকা নিয়ে তাকে চলে যেতেও বারবার চাপ প্রয়োগ করে। গত ২৪ ডিসেম্বরও সানজিদা তার মাকে মোবাইলে স্বামীর বাড়ির লোকজন অমানুষিক নির্যাতন চালাচ্ছে বলে জানান। সানজিদা তার মাকে আরও বলেন, সে আর সহ্য করতে পারছে না।

এই ঘটনায় সানজিদার মা মোহছেনা আক্তার ঘটনার রাতেই ফেনী মডেল থানায় সানজিদার স্বামী আবুল বাশার, শ্বশুর ওলি আহমেদ, শাশুড়ি সাফিয়া খাতুন, ভাসুর জাফর, জা রুবি বেগম, ননদ পিংকি বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই নারায়ন চন্দ্র দাস জানান, নিহতের স্বামী বাশারকে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালে মঙ্গলবার নিহতের ময়নাতদন্ত শেষে লাশ কাশিমপুর এলাকার পৈত্রিক বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au