বিনোদন

‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্রান্ড অ্যাম্বাসেডর বুবলি

  • 1:35 pm - December 30, 2021

আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের হাইজিন প্রোডাক্ট ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনব ইয়াসমিন বুবলি। বৃহস্পতিবার কেক কেটে আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের সঙ্গে অনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি।

দুপুর ১২টার দিকে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বুবলি। আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মুয়াজ রাকিন।

এ চুক্তির মধ্য দিয়ে এখন থেকে ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের যাবতীয় বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন শবনব ইয়াসমিন বুবলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, স্টোরি বক্স প্রডাক্টশন হাউসের প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হাসান হাবিব এবং আকিজ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অভিনেত্রী বুবলি বলেন, আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের হাইজিন প্রোডাক্ট ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই ব্রান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস জাগ্রত কবরে। চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, মেয়েদের পা অনেক শিকল দিয়ে বাঁধা। তার ভিতরে ছোট্ট একটি শিকল মেয়েদের পিরিয়ড। পিরিয়ড নিয়ে কথা বলা একটি সামাজিক ট্যাবু। এই ট্যাবু দূর করে নারীদের পিরিয়ডের সময় বিভিন্ন রোগ থেকে বাঁচতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। স্যানিটারি ন্যাপকিনের মূল্য কমিয়ে শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর ব্যবহার সার্বজনীন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন স্তরের নারীরা পিরিয়ডজনিত নানা সমস্যা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এসব সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার প্রসারে কাজ করবেন শবনব ইয়াসমিন বুবলি। ‘চল উড়ি’ স্লোগান ধারণ করে নারীদের মানসম্মত হাইজিন প্রোডাক্ট “ফ্লাই” স্যানিটারি ন্যাপকিন উৎপাদন করছে আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au