জাতীয়

বিএনপির ত্রাণ কার্যক্রমে ‘সশস্ত্র হামলা’ চালাচ্ছে সরকার: ফখরুল

  • 5:03 pm - June 21, 2020
আমরা সশস্ত্র সংগ্রাম বিশ্বাস করি না:ধ ফখরুল

ঢাকা: চলমান করোনা মহামারিতে সারা দেশে বিএনপির ত্রাণ বিতরণের মানবিক কর্মসূচিতেও সরকারদলীয় সন্ত্রাসীরা ‘সশস্ত্র হামলা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘মানুষ যখন দু’মুঠো ভাতের জন্য হাহাকার করছে, তখন তাদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। কিন্তু সরকার তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রমে ক্ষমতাসীনরা বাঁধা দিচ্ছে, সশস্ত্র হামলা চালাচ্ছে।’

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দলীয় নেতাকর্মীদের ত্রাণ বিতরণ কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রবিবার (২১ জুন) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের দুযোর্গকালীন সময়ে দেশে যখন গরিব ও ছিন্নমূল মানুষ দু’মুঠো ভাতের জন্য হাহাকার করছে, তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার। তারা দলীয় লোকজনদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করছে। নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের এই হামলার ঘটনাকে ‘অশুভ ইঙ্গিত’ বলে আমরা মনে করি। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘নিরন্ন মানুষকে বিএনপি নেতাকর্মীদের দ্বারা সাহায্যের মহৎ উদ্যোগকে সন্ত্রাসী কায়দায় বাধাগ্রস্ত করতেই আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এটি নিঃসন্দেহে চলমান দুঃশাসনের ভয়াবহ নজির।’ তিনি হামলায় আহতদের আশু সুস্থতাও কামনা করেন।

বিৃবতিতে উল্লেখ করা হয়, রবিবার সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাসকীন আহমেদ চিশতি, সদস্য আলেম এলাহী মুন্নাম, মহিলা দলের নেত্রী নুরজাহান পারভীন ঝর্নার নেতৃত্বে শ্যামনগর উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণকালে আকস্মিকভাবে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলায় ছাত্রদলের রাসেল আহমেদ, কৃষকদলের মাসুদ আহমেদ, আনিস আলম, সালাম মিয়া, আজিজুল হক, দুলু খন্দকারসহ ১২ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৭ জুন নারায়ণগঞ্জে মহিলা দল নেত্রী আয়শা দীনার নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণকালেও একই কায়দায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au