খেলাধুলা

কেমন আছেন সৌরভ? ওমিক্রন রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা

  • 1:10 pm - December 29, 2021

হঠাৎ করেই করোনা আক্রান্ত হওয়ার কারণে সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছিল। তবে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমের ডাক্তাররা জানিয়েছে, সৌরভের অবস্থা আগের চেয়ে এখন ভালো। অবস্থা স্থিতিশীল। তবে তার করোনার জিনোম সিকুয়েন্স পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। তার শরীরে থাকা কোভিড-১৯ কী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নাকি অন্যকিছু, তা জানা যাবে ল্যাবরেটরি রিপোর্ট আসার পর। উডল্যান্ড হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন পার হচ্ছে আজ।

তিনি হোমোডাইনামিক্যালি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। রুম এয়ারে তার অক্সিজেন সিচুরেশন রয়েছে ৯৯ ভাগ। আগের রাতে ভালো ঘুম হয়েছে। স্বাভাবিকভাবেই সকালের নাস্তা এবং দুপুরের খাবার গ্রহণ করেছেন।’ বছরের শুরুতেই সৌরভ গাঙ্গুলি আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। বছর শেষে তার শরীরে থাবা বসাল কোভিড-১৯ ভাইরাস। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দিন দুয়েক আগে সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই তার করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়।

২০২১ সালের শুরুতেই সৌরভ গাঙ্গুলির হার্টে ব্লকেজ ধরা পড়ে। ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ার পর, তাকে উডল্যান্ড হাসপাতালেই ভর্তি করা হয়। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এবার আঘাত হানলো করোনা।

আপাতত বিসিসিআই সভাপতিকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। সৌরভ গাঙ্গুলির চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা হলেন ডা. সরোজ মন্ডল, ডা. সপ্তর্শি বসু এবং সওতিক পান্ডা। এই তিনজনই খুব নিবিড়ভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। সোমবার রাতে তাকে মনক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালেও সৌরভের শারীরিক পরীক্ষা করা হয়েছে।

ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া হয়েছে এরই মধ্যে। তাও করোনা আক্রান্ত হলেন সৌরভ। তাকে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে কি না, তা এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। তবে সর্দি রয়েছে। শরীরে অস্বস্তিও রয়েছে তার। বিসিসিআই সভাপতিকে মাঝে মধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। ওমিক্রন রিপোর্টের অপেক্ষায় এখন সবাই। বৃহস্পতিবার রিপোর্ট হাতে আসার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au