জাতীয়

হাসপাতালের বেডেও জাফরুল্লাহর মাথায় ‘বিশ্ব পুঁজিবাদ ও বাজেট ভাবনা’

  • 4:59 pm - June 21, 2020
হাসপাতালের বেডেও জাফরুল্লাহর মাথায় ‘বিশ্ব পুঁজিবাদ ও বাজেট ভাবনা’

ঢাকা: জীবনে বহু চড়াই-উৎরাই পেরিয়ে বহু বাধার মুখেও সত্য ও সংগ্রামের পথে যে মানুষ আপসহীন তার নাম ডা. জাফরুল্লাহ চৌধুরী। গোটা দেশ, এমনকি গোটা পৃথিবীটাকেই যখন মহামারি করোনা ভাইরাস তছনছ করে দিচ্ছে, তখন আরও একবার করোনা জয় করে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধা। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বেশ কিছুদিন জীবন-মৃত্যুর ঝুঁকিতে হাসপাতালের বেডেই কেটেছে তার। এখন শরীর বেশ সাড়া দিচ্ছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন।

কিন্তু বিশ্রামে থাকার এই দিনগুলোতেও সময়কে বৃথা যেতে দেন না যিনি, তিনি এই জাফরুল্লাহ চৌধুরী। করোনামুক্ত হলেও এখনও তিনি হাসপাতালেই চিকিৎসকদের পরিচর্যায় আছেন। আর ঠিক এই সময়টাতেই তার কলম গড়িয়ে নামছে করোনার অভিজ্ঞতা ও অভিজ্ঞান। হাসপাতালেই বেডে শুয়েই লিখছেন- “করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ ও ২০২০-২১ বাংলাদেশে বাজেট” শীর্ষক নিবন্ধ। আর এই লেখালেখির ভেতর দিয়েই সময়কে ব্যস্ত করে তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা: জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে ব্রেকিংনিউজকে বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তবে গত পরশু বেশি কথা বলার কারণে গলার স্বর কমেছে। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত খাওয়াদাওয়া করছেন, আর লেখালেখি নিয়েও ব্যস্ত।’

তিনি বলেন, ‘আমি আজ (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করার পর অধ্যাপক ডা. নাজীব মোহাম্মদের কাছে উনার শারীরিক অবস্থা জানতে পেরেছি।’

ওই চিকিৎসকের বরাত দিয়ে মিন্টু বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সবদিক দিয়ে গতকালের চাইতে কিছুটা উন্নতি। ফুসফুসের সংক্রমণ গতকালের চাইতে আরেও কমছে। নিয়মিত এন্টিবায়োটিক দিতে হচ্ছে। শারীরিক অবস্থা গতকালের চাইতে আরেও বেশ উন্নতি। নিয়মিত কিডনি ডায়ালোসিস করছেন। এখন আর অক্সিজেন প্রয়োজন হয় না। তবে গলা ব্যাথার জন্য কথা বলতে কিছুটা কষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘একটু একটু কথা বলতে পারেন এবং ঈশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগণ তাকে জরুরি প্রয়োজন ব্যতিত কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনা ভাইরাস ইনফেকশন নাই। তবে নতুন ব্যাকটেরিয়া ইনফেকশন অনেক কমছে। তাকে আরো বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।’

ঐক্যফ্রন্টের এই দফতর প্রধান বলেন, ‘ডা. জাফরুল্লাহ মানসিকভাবে অনেক উজ্জীবিত। চিকিৎসাধীন অবস্থায়ও গণস্বাস্থ্যের স্থাপিত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজখবর নিচ্ছেন। করোনা ভাইরাসের মহামারিতে অসহায় দেশবাসীর খোঁজখবর নিচ্ছেন। সাম্প্রতিক বাজেট ও করোনা ভাইরাসের মহামারি হতে দেশের অসহায় মানুষের খাদ্য এবং সহজে চিকিৎসাসেবা, উত্তরণে করণীয় নিয়ে লেখালেখিতে হাসপাতালে অসুস্থ শরীর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।’

নিজের দ্রুত আরোগ্যলাভের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বলেও জানান জাহাঙ্গীর আলম মিন্টু।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au