বিনোদন

যারা আইনি নোটিশ দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব : পরীমনি

  • 5:35 am - December 29, 2021

অশ্লীল ছবি-ভিডিও আপলোড করার অভিযোগ ওড়ালেন পরীমনি। যারা তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন এই নায়িকা। সোমবার নায়িকাকে এই নোটিশ পাঠান দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকি তালুকদার। অভিযোগ, পয়লা সেপ্টেম্বর যখন পরীমনি হাজত থেকে বেরিয়ে সাংবাদিক ও অনুরাগীদের মুখোমুখি হন, তার হাতে লেখা ছিল, ডোন্ট লাভ মি বিচ। পরে ১৫ সেপ্টেম্বর অভিনেত্রী যখন শুনানির জন্য আদালতে যান, তখনও তার হাতে কুরুচিকর শব্দ লেখা ছিল।

এছাড়াও জন্মদিনে একাধিক ছবি ও ভিডিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তা অশ্লীল বলেই নোটিশে দাবি করা হয়। ৩০ দিনের মধ্যে পরীমনিকে সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের যাবতীয় ছবি ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) রাত পর্যন্ত এই নোটিশ হাতে পাননি পরী। তবে গণমাধ্যমে নোটিশের বিস্তারিত তিনি দেখেছেন। নোটিশ হাতে পেলে বেশ কয়েকটি পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান নায়িকা।

তিনি বলেন, এর আগে আদালত থেকে আমাকে যখন বলা হয়েছিল তখন এক ঘণ্টার মধ্যে ছবিগুলো সরিয়ে ফেলি। এখন যে ভিডিওর কথা বলা হয়েছে, সেগুলো আমি শেয়ার করিনি। বরং আমার ব্যক্তিগত ভিডিও অন্য কেউ ফেসবুকে দিয়েছে। দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না। এরপর পাল্টা প্রশ্ন ছোড়েন নায়িকা।

তিনি আরও বলেন, ফেসবুক খোলার পর থেকে এ পর্যন্ত যেসব ভিডিও বা ছবি আপলোড করেছি, সেগুলো সবাই দেখেছেন। আমার ফেসবুকে কোথাও কি কোনও অশ্লীল ছবি আছে? যে সমস্ত ছবির ইঙ্গিত করে নোটিশ দিয়ে আমাকে সেগুলো সরাতে বলা হয়েছে, সেসব ছবি আমি আপলোড করেছি? আমার আপলোড করা এমন একটি ছবিও কেউ দেখাতে পারবেন?

উল্লেখ্য, এর আগে হাতে সিগারেট-সহ দু’টি ছবি পরীমনিকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয় আদালত। এক ঘণ্টার মধ্যে তা সরিয়ে দেন বলে দাবি করেন তিনি। ক্ষুব্ধ পরী বলেন, সবাই আমার পেছনেই কেন লাগে? জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হল, অনুষ্ঠানের গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে। এখন খেলা জমে যাবে। আমি উলটো ওদের নামে অভিযোগ করব। আমার ব্যক্তিগত ভিডিও নিয়ে যারা অশ্লীল গান জুড়ে ভাইরাল করেছে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। নোটিশ পাঠানো দুই আইনজীবীর নামে পালটা নোটিশ পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করবেন বলে জানান পরীমনি।

তিনি বলেন, আমি এখন ওই দুই উকিলের নামে নোটিশ পাঠাব। আমাকে বিরক্ত করেছেন তারা, আমার কাজের ক্ষতি করেছেন। আমি এখন তাদের কাছে ক্ষতিপূরণ চাইব। আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছেন, যার ক্ষতিপূরণ তাদের অবশ্যই দিতে হবে। এই নোটিশের খবর দেখে আমি ট্রমায় চলে গেছি। আগামী দু’মাস তো কাজই করতে পারব না।

এবিএস

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au