শিক্ষা

গবেষণায় বরাদ্দ কমিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়

  • 12:55 pm - June 21, 2020
গবেষণায় বরাদ্দ কমিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেটে গবেষণায় বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ বেড়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয়ও বৃদ্ধি দেখানো হয়েছে। তবুও চলতি অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় ৩ লাখ টাকা কম বরাদ্দ রাখা হয়েছে।

নতুন অর্থবছরের জন্য ৪৫ কোটি ৩ লাখ টাকার বাজেট পেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। গত অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেট ছিল ৪১ কোটি ৬৭ লাখ টাকা। এবার বাজেটে ৩ কোটি ৩৬ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ইউজিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৬ কোটি ৬৬ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ৮ কোটি ৩৭ লাখ টাকা।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয়টিতে ইউজিসি বরাদ্দ দিয়েছিল ৩৩ কোটি ৪৭ লাখ টাকা। বিশ্ববিদ্যালয় থেকে আয় দেখানো হয়েছিল ৮ কোটি টাকা। নতুন অর্থবছরে ইউসিজি থেকে বরাদ্দ বেশি এসেছে ৪ কোটি ১৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় থেকেও আয় বেশি আসবে ৩৭ লাখ টাকা।

ইউজিসির বরাদ্দ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বাড়লেও গবেষণায় বরাদ্দ কমেছে। ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা । যা ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ৩ লাখ টাকা কম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পবিচালক সুব্রত কুমার বাহাদুর বলেন, ‘২০১৯-২০ অর্থ বছরে মূল বাজেটে গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছিল ৪৫ লাখ টাকা। পরে সংশোধিত বাজেটে তা ৫৩ লাখ টাকা দাঁড়ায়। ৬ মাস পরে যদি দেখা যায় আমরা এ খাতে বেশি ব্যয় করেছি, বেশি প্রজেক্ট দিতে পেরেছি তখন সংশোধিত বাজেটে তা বৃদ্ধি করা হবে।’

এছাড়া নতুন বাজেটে বেতন-ভাতাদি খাতে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ২১ লাখ টাকা। যেখানে ২০১৯-২০ সংশোধিত বাজেটে ব্যয় হয়েছিল ২২ কোটি ৪৫ লাখ টাকা। পণ্য ও সেবা বাবদ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪২ লাখ টাকা। গত অর্থবছরের সংশোধিত বাজেটে যেখানে খরচ হয়েছিল ১৩ কোটি ১৩ লাখ টাকা। মূলধন অনুদান খাতে ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটে খরচ হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা। নতুন অর্থবছরে সেটা ৪৭ লাখ টাকা কমিয়ে ৪ কোটি ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সামগ্রিক বিষয়ে অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর বলেন, ‘আয়-ব্যয়ের হিসাবের ওপর সংশোধিত বাজেটে; মূল বাজেটের কমবেশি হতে পারে। এটা ছয়মাস পর পর রিভিউ হতে পারে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au