আন্তর্জাতিক

ফ্রান্সে কঠোর বিধিনিষেধ জারি

  • 7:14 am - December 28, 2021

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের কারণে বিভিন্ন দেশেই নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই মধ্যেই বিভিন্ন নতুন করে দেশ কঠোর বিধিনিষেধ বা লকডাউনে ফিরতে শুরু করেছে। এবার ফ্রান্সেও কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

আগামী ৩ জানুয়ারি থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হবে। যাদের পক্ষে সম্ভব তাদের বাড়িতে বসেই কাজ করতে হবে। এছাড়া অভ্যন্তরীণ যে কোনো অনুষ্ঠানে দুই হাজার মানুষ একত্রিত হতে পারবেন। এর বেশি মানুষ কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে।

শনিবার দেশটিতে এক লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়, যা সংক্রমণের নতুন রেকর্ড। এমনকি দেশটিতে করোনা মহামারি শুরুর পর একদিনে এটাই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ কঠোর বিধিনিষেধের ঘোষণা দিলো।

তবে নববর্ষের আগের দিন কারফিউ কার্যকর থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। তিনি বলেন, এই মহামারিকে মনে হচ্ছে সমাপ্তি ছাড়া কোনো একটি সিনেমা। মন্ত্রিসভার এক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি নতুন বিধিনিষেধ সম্পর্কে ঘোষণা দেন।

এদিকে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, প্রতি দুই দিনে করোনাভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। সংক্রমণের নতুন ঢেউ সম্পর্কেও সতর্ক করেছেন তিনি।

ঘরের বাইরে জনসমাগমের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। যে কোনো স্থানে ৫ হাজার মানুষ সমবেত হতে পারবেন বলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নাইটক্লাব বন্ধ থাকবে। অপরদিকে ক্যাফে এবং বারে শুধু টেবিল সার্ভিস দেওয়া যাবে। শহরের বিভিন্ন কেন্দ্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তবে পুরোপুরি লকডাউনের বিষয়ে একমত নন প্রধানমন্ত্রী ক্যাসটেক্স। বিভিন্ন স্কুল খোলা রাখা হবে বলে জানানো হয়েছে।

দেশটিতে সোমবার ১ হাজার ৬শর বেশি করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা নতুন রেকর্ড। জার্মানি এবং গ্রিসেও নতুন করে বিধিনিষেধ জারি হয়েছে।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au