খেলাধুলা

ক্রিকেটে করোনার থাবা-মাশরাফি নাফিস ইকবালের পর নাজমুল অপু

  • 12:46 pm - June 21, 2020
ক্রিকেটে করোনার থাবা-মাশরাফি নাফিস ইকবালের পর নাজমুল অপু

স্পোর্টস : উইকেটের পর নাগিন নৃত্যে ক্রিকেট বিশ্বকে দিয়েছেন বিনোদন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। শ্রীলংকা সফরে তার নাগিন নৃত্যে ছোবল খেয়েছে স্বাগতিক দল। তিন ফরমেটের ক্রিকেটে ২০১৮ সালে অভিষেক হওয়া এই নাজমুল ইসলাম অপু করোনা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

নিজ হাতে দুঃস্থদের জন্য খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করতে করতে নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। বাবা’র পর এই বাঁ হাতি স্পিনারের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

নাফিস ইকবাল,মাশরাফি বিন মর্তুজার পর নাজমুল ইসলাম অপু-২৪ ঘন্টারও কম সময়ের মধ্য তিন ক্রিকেটার আক্রান্ত হলো কোভিড-১৯এ। মাশরাফির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার দুঃসংবাদটা শুনে যখন পড়েছেন উৎকণ্ঠায়, তার কিছুক্ষন পর নাজমুল অপুর মোবাইল ফোনে এসেছে করোনা পজিটিভ বার্তা। গত সপ্তাহে ত্রান সামগ্রী দিতে গিয়েছিলেন নরসিংদী। তারপরই ঠান্ডা- জ্বর,শরীর ব্যাথ্যা। করোনা টেস্ট করায় পজিটিভ আসার খবর নিজেই জানিয়েছেন নাজমুল ইসলাম অপু-‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল।৪-৫ দিন ধরে আব্বুর জ্বর-ঠাণ্ডা ছিল। পরীক্ষা করিয়ে উনার পজিটিভ এসেছে। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি।মাশরাফি ভাইর খবর দেখার পরপরই আমার ম্যাসেজ এসেছে। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

বাবা-ছেলে, দু’জনেই করোনা পজিটিভ। দু’জনেই আছেন এখন আইসোলেশনে।দ্রুত সেরে ওঠার জন্য সবার কাছে চেয়েছেন করোনা যোদ্ধা দোয়া।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au