ঘটনা প্রবাহ

ফুলবাড়ী থানার দুটি পিকআপ ভ্যান বিকল ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম

  • 2:45 pm - December 21, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী থানার জরুরী কাজে নিয়োজিত দুটি পিকআপ ভ্যান দীর্ঘ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে পুলিশি সেবা কার্যক্রম। বৃদ্ধি পাচ্ছে অপরাধ ততপরতা।

থানা পুলিশ সুত্রে জানাগেছে, চলতি বছরের গত ৩১ মার্চ পুরোনো মডেলের সিঙ্গেল কেবিন পিকআপটি সড়ক দুর্ঘটনায় মুচড়ে বিকল হয়ে পড়ে রয়েছে। গত ১৪ আগস্ট অপর পিকআপটিরও ইঞ্জিন বিকল হয়ে যায়। যা মেরামত করতে প্রায় ৪-৫ লক্ষ টাকার প্রয়োজন। সেই অর্থ ব্যায় করা অসম্ভব হয়ে দাড়িয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

বর্তমান যুগে আপরাধের সাথে জড়িত মাদক ও চোরাকারবারিরা আধুনিক যানবাহন ব্যবহার করে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপরাধ নিয়ন্ত্রণে জরুরীভাবে আধুনিক যানবাহন প্রয়োজন। যা বর্তমানে ফুলবাড়ী থানায় একটিও নাই।থানার পিকাআপ দুটি বিকল থাকায়,বর্তমানে পাবলিকের একটি মিনি পিকআপ দিয়ে টহল কাজ চালানো হচ্ছে।

এছাড়াও অফিসারগণ নিজ নিজ দায়িত্বে নিজের মোটরসাইকেল যোগে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে থানার নিজেস্ব জরুরী পিকআপ না থাকায় উপজেলা সব এলাকায় পুলিশি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না,ফলে অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে।এতে চরমভাবে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। জানতে পেরেছি স্থানীয় এমপির সহোযোগিতায় পুলিশ হেড কোয়াটর থেকে ফুলবাড়ী থানার জন্য একটি পিকআপ বরাদ্দ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সেই পিকাপটি আমরা বুঝিয়া পাইনি।

এ অবস্থায় ফুলবাড়ী থানায় জরুরী ভিত্তিতে একটি পিকআপ ভ্যান হস্থান্তরের জন্য অসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি। ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো:আসাদুজ্জামান বলেন,থানার পিকআপ দুটি বিকল হওয়ে পড়ার কারনে, উপজেলা বাসির নিরাপত্তা দিতে এলাকায় টহল জোরদার করা সম্ভব হচ্ছেনা।

এ ব্যাপারে মুঠো ফোনে জনতে চাইলে, জেলা পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন ( বিপিএম) বলেন, বিষয়টি তিনি অবগত রয়েছেন,এটি সেন্ট্রালী বিষয় তাই তারাই দেখবেন এবং স্থানীয় এমপিও বিষয়টি দেখতে পারেন বলে তিনি জানিয়েছেন।

এবিষয়ে গতকাল মঙ্গলবার মুঠোফোনে যোগাযোগ করা হলে,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন,গাড়ীর বিষয়টি গুরুত্ব দিয়ে সরাষ্ট্র মন্ত্রনালেেয় একটি ডিও লেটার দেয়া হয়েছে,তারা বলেছেন মাস খানেক সময় লাগবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au