বিনোদন

মাহির পরিবর্তে এবার ইমনের সঙ্গে পরীমনি

  • 7:54 am - December 19, 2021

সম্প্রতি ওমরাহ করে দেশে ফিরেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। আর দেশে ফিরেই ১৭ ডিসেম্বর থেকে ‘কাগজের বৌ’ শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেই ছবি করছেন না বলে জানান মাহি। এ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন ইমন। মাহি সরে যাওয়ায় এ ছবিতে নায়িকা হয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন ‘কাগজের বৌ’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী নিজেই।

শুটিং সেটে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে তিনি বিষয়টি জানিয়েছেন। চয়নিকা বলেন, চিত্রনায়িকা পরীমনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে সোজা শুটিং স্পটে হাজির হন। এজন্য নায়িকার প্রতি আমি কৃতজ্ঞ। এই ছবিতে ইমন ও পরীমনির সঙ্গে আরও থাকছেন ডি এ তায়েব। এর আগেও চয়নিকার ছবিতে অভিনয় করেছেন পরীমনি। ব্যক্তিগতভাবেও সুসম্পর্ক রয়েছে তাদের। চয়নিকা ‘মা’ বলেই সম্বোধন করেন পরীমনি।  এ নায়িকার বিপদে পাশে দাঁড়াতে দেখা গেছে এই নির্মাতাকে।

চয়নিকার নির্মিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে দেখা গেছে পরীমরিকে। সেখানে পরীর নায়ক ছিলেন সিয়াম। সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়। প্রসঙ্গত, মাহিয়া মাহি ও ইমন জুটি বেঁধে ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তাদের মধ্যে ভালো সখ্যও ছিল। তবে সম্প্রতি একটি ঘটনায় সেই সম্পর্কের অবনতি ঘটেছে বলে শোনা যায়।

কিছুদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির কলরেকর্ড ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। ভাইরাল সেই কলটি মূলত মুরাদ হাসান ও চিত্রনায়ক ইমনের ফোনে হয়। ইমনের ফোন থেকেই মাহি কথা বলেছিলেন। এর কারণে বিতর্কে জড়িয়েছে ইমনের নামও। এ থেকেই বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল যে, সেই ঘটনাকে কেন্দ্র করেই ইমনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মাহির।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au