বাঘারপাড়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ৫০ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন আয়োজন করেন ।
সকাল ৭.৩০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন ভোর সকালে প্রথমে ৩১বার তোপেরধনির মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এর পর পালাক্রমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন শুরু হয়,প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী সহ সকল কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর উপজেলা আওয়ামীলীগের পক্ষে আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ, পৌর সভা, পৌর আওয়ামীলীগ, উপজেলা তাঁতীলীগ, উপজেলা যুব মহিলালীগ, স্বেচ্ছা সেবকলীগ,বাস্তহারালীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন।
বিএনপি, যুবদল,ছাত্রদল, জাতীয় পার্টি, ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ,জাকের পার্টি, সহ বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পণের শেষে বাঘারপাড়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাইকেলিং সহ নানান আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা বীর মুক্তিযোদ্ধ দের নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান করা হয়। বিকালে পাইলট স্কুল মাঠে মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার সফাত অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির কর্যক্রম শেষ হয়।