আন্তর্জাতিক

‘আফগানিস্তানে কেউ না খেয়ে মারা যাবে না’

  • 2:22 pm - December 15, 2021

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)সতর্ক করে বলেছে আফগানিস্তানের ২ কোটি ২৮ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। তবে তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি এমন দাবি প্রত্যাখান করে বলেছেন, আফগানিস্তানের কোনো মানুষ অনাহারে মারা যাবে না। গত মাসে বিশ্ব খাদ্য কর্মসূচির আফগানিস্তান বিষয়ক প্রধান ম্যারি অ্যালেন ২০ বছরের যুদ্ধপীড়িত দেশটিতে ভ্রমণ করেন।

সেখানে তিনি বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। দু’দিন আগে ম্যারি অ্যালেন বলেন, অর্ধেকের বেশি আফগান অনাহারের ঝুঁকিতে  রয়েছে।  দেশটির ৩০ লাখ শিশু এখন অপুষ্টিতে ভুগছে। তবে তলেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলছেন, তিনি এই সংখ্যার সঙ্গে একমত নন। এখন পর্যন্ত অনাহারে আফগানিস্তানের কোনো নাগরিক মারা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

যদিও এই তালেবান নেতা স্বীকার করেন, যুদ্ধ এবং খরার কারণে অনেকে দরিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে। তবে তাদের অনাহারের মরার মতো অবস্থা হয়নি এবং এ বিষয়ে উদ্বেগের কিছু নেই। আফগানিস্তানের দরিদ্রতা লাঘবে মুসলিম দেশগুলোর সহায়তা করা দায়িত্ব উল্লেখ করে হানাফি বলেন,  ধীরে ধীরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে। প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলো বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে।

এ সময় তিনি নিজস্ব উপার্জনে দেশের সকল প্রয়োজন মেটানোর সক্ষমতা সরকারের আছে বলে দাবি করেন। প্রসঙ্গত, তালেবান রাষ্ট্রক্ষমতায় আসার পরপরই বিদেশি অর্থসহায়তা বন্ধ হয়ে যায়। এ কারণে আফগানিস্তান চরম মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে। ভঙ্গুর অর্থনীতি আরও ভেঙে পড়ায় কোটি কোটি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়েছে। এতে করে দেশটিতে একসময়ের সচ্ছল মধ্যবিত্ত পরিবারগুলোও এখন নিঃস্ব হয়ে পড়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au