বিশেষ

ঢাকায় চার স্তরের নিরাপত্তা, ঘিরে রাখবে এসএসএফ-পিজিআর-সোয়াত

  • 5:23 pm - December 14, 2021

মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর সড়কে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল বেড়েছে। সাজ সাজ রব চারদিকে। মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তিনদিনের এ অয়োজন শুরু হচ্ছে বুধবার থেকে। আয়োজনকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের লাইফটাইমে এত বড় ইভেন্ট আর দেখিনি। তাই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশে আসা উপলক্ষে বুধবার রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তাই এদিন এইচএসসি পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ করছি। হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, ভিভিআইপি মুভমেন্টের জন্য কোনো পরীক্ষার্থী রাস্তায় যানজটে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

শফিকুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী (১৫ থেকে ১৭ ডিসেম্বর) বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতিসহ বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এসএসএফ ও পিজিআর নিয়োজিত থাকবে।’

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি অনুষ্ঠানস্থলে আর্চওয়ে থাকবে। প্রত্যেক দর্শনার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে দেওয়া হবে। অনুষ্ঠানস্থল ডিএমপি ও র‌্যাবের ডগ স্কোয়াড টিম দিয়ে সুইপিং করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিশেষায়িত টিম সোয়াত মুভ করবে। এছাড়াও ২৪ ঘণ্টা বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। মোতায়েন থাকবে সাদা পোশাকে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য।

তিনি বলেন, যেসব পথে ভিআইপি এবং ভিভিআইপি চলাচল করবেন সেসব রাস্তায় ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি রুফটপে পুলিশ নিয়োজিত থাকবে। ভিআইপি মুভমেন্টের কারণে কিছু সংখ্যক রাস্তা বন্ধ থাকবে। ডিএমপি কমিশনার আরও বলেন, জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণিল কুচকাওয়াজ দেখতে ৭টি দেশের ৩০২ জন বিদেশি অতিথি অংশগ্রহণ করবেন।

এ সময় সাধারণ দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ৩, ৪, ৫, ১৪, ১৫ ও ১৬নং গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রত্যেক দর্শনার্থীকে তল্লাশি করে প্রবেশ করানো হবে। সেজন্য নগরবাসীকে বিরক্ত না হয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, কৃষ্ণপদ রায়, একেএম হাফিজ আক্তার এবং মুনিবুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au