খেলাধুলা

আশাশুনিতে আটদলীয় ফুটবল টুর্ণামেন্টে ভালুকা চাঁদপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

  • 2:45 pm - December 14, 2021

আহসান উল্লাহ বাবলু , সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃআশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটিতে আটদলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বৈকরঝুটি সিংহের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মালীর মোড় তরুন সংঘ ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার বাকড়া ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। আকর্ষণীয় এই খেলায় প্রথমার্ধে উভয় দল ১টি করে গোল করতে সক্ষম হয়।

দ্বিতীয়ার্ধে উভয় দল কোন গোল করতে সক্ষম না হওয়ায় নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ভালুকা চাঁদপুর মালীর মোড় তরুন সংঘ ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে বাকড়া ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মনোমুগ্ধকর এই খেলাটি পরিচালনা করেন, আবু ওয়াহিদ বাবলু, আনিছুর রহমান, ইমরান হোসেন ও আরাফাত হোসেন।

ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও শুভ্র রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন ও খেলা শেষে পুরষ্কার বিতরন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন শোভনালী ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শম্ভুজিৎ মন্ডল।

এসময় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান ডালিম, প্রভাষক আমিনুর রহমান রাসেল, আওয়ামীলীগ নেতা করিম মোড়ল, ইউপি সদস্য আজিজুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au