জাতীয়

নিজ বন্ধুকে হত্যা করে সাহেব আলী, ৪ বছর পর আনু হত্যার রহস্য উদঘাটন করলো যশোর সিআইডি

  • 6:21 pm - June 20, 2020
নিজ বন্ধুকে হত্যা করে সাহেব আলী, ৪ বছর পর আনু হত্যার রহস্য উদঘাটন

ঢাকা: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভালকি গ্রামের আনেয়ার হোসেন আনু হত্যার ৪ বছর পর রহস্য উদঘাটন। এই হত্যা মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করেছে সি,আই,ডি ঝিনাইদহ শাখা।

জানা গেছে ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসের ৩ তারিখে আনোয়ার হোসেন আনু কে হাত পা বেধে জবাই করে ঐ গ্রামের ফাকা মাঠের ভিতর রেখে যাই দূর্বৃত্তরা।ঘটনার পরের দিন ০৪/০২/২০১৬ ইং তারিখে ভিকটিমের স্ত্রী মোছা: বিউটি খাতুন বাদী হয়ে হরিনাকুন্ডু থানায় সন্দিগ্ধ ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করে।

যার মামলা নং০৩.তাং০৪/০২/১৬। থানায় মামলা করার পরে কিছু আসামি ধৃত হলেও রহস্য উদঘাটন করতে ব্যার্থ হন থানা পুলিশ। মামলার তদন্ত করে বিজ্ঞ আদালতে চুড়ান্ত রিপোর্ট(FRT) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত পরে বাদীর নারাজির প্রেক্ষিতে মামলাটি পুনঃতদন্ত করার জন্য দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিকেশন (পি,বি,আই) এর উপর। কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিকেশন (পি,বি,আই) তদন্ত শেষে আবার চুড়ান্ত রিপোর্ট(FRT) দাখিল করেন বিজ্ঞ আদালতের নিকট।

পরিশেষে বিজ্ঞ আদালত বাদীর নারাজীর প্রেক্ষিতে ০৫/০৯/২০১৯ তারিখে পুনঃ মামলার তদন্তভার হস্তান্তর করেন সি,আই,ডি ঝিনাইদহ শাখা বরাবর। সি,আই,ডি‘র তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তভার গ্রহন করে গোপনে ও প্রকাশ্যে মামলার তদন্ত পরিচালনা করে মামলার রহস্য উদঘটন সহ মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, বিজ্ঞ আদালত সি,আই,ডি বরাবর ০৫/০৯/১৯ তারিখের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। মামলা তদন্তভার পায় ১৯/১২/১৯ তারিখে। মামলার তদন্তকারে গোপনসূত্রে মামলার রহস্য জানতে পারে। মামলার সন্দিগ্ধ আসামিকে ধরার জন্য সোর্স নিয়োগ করি এবং আমি ও এস আই সেলিম রেজা অভিযান চালিয়ে গত ইং১৭/০৬/২০২০ তারিখে এই মামলার সন্দিগ্ধ আসামি সাহেব আলী কে কুষ্টিয়া জেলার ঝাউদিয়া বাজার নামক স্থান থেকে ধৃত করতে সক্ষম হই।

ধৃত আসামি সাহেব আলী হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতের নিকট ১৬৪ ধারার বিধান মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তদন্ত অব্যহত থাকায় তথ্য গোপন রেখেছেন বলে তিনি জানান।

জানা যায়, ধৃত আসামি সাহেব আলীর বলামতে তার সহযোগি আসামিদ্বয়কে গ্রেফতারের জন্য পুলিশ পরিদর্শক তোফাজ্জেল হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে (১)শাহিন কবির ঝলক(৩৮),পিতা:মৃত আবুল মিয়া,(২) রাশিদুর ইসলাম (কুটি),(৪৩), পিতা: ইসলাম বিশ্বাস উভয় সাং-কিছমত ঘোড়াগাছা,থানা: হরিনাকুন্ডু,জেলা ঝিনাইদহ দ্বয়কে তাদের বসতবাড়ীর সামনে পাকা রাসআর উপর হিইতে ধৃত করতে সক্ষম হন। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে বিজ্ঞ আদালত আসামিগনকে জেলহাজতে প্রেরন করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহিন কবির ঝলক(৩৮),পিতা:মৃত আবুল মিয়া এর বিরুদ্ধে চাদাবাজি,বিষ্ফোরক ও হত্যা মামলা সহ বেশ কিছু মামলা আছে। এলাকাবসি আরো জানান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় এলাকার মানুষের নিকট চাঁদা দাবী করে এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করলেও তাদের ভয়ে এলাকায় কেউ পুলিশের কাছে মুখ খুলতে রাজি হন না।তবে তাদের বিরুদ্ধে এলাকার কিছু বসতী ভুক্তভোগী মানুষ হরিনাকুন্ডু থানায় সাধারন ডায়েরী করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মামলার আয়ু (এসআই) মাসুদ রানা বলেন, যাকে হত্যা করা হয় এরমধ্যে আসামী একজন (সাহেব আলী) ছিলো তার বন্ধু। সাহেব আলীকে দিয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। আমরা শুরু থেকেই তদন্ত করছিলাম। মামলার বাদীর সন্দেহ ছিলো এই হত্যা মামলার রহস্য সাহেব আলী অনেকটা জানে। তার সন্দেহের উপর ভিত্তি করে সাহেব আলীকে তদারকিতে রেখে ও গোপন সংবাদের ভিত্তিতে এই মামলার রহস্য আমার উপরে স্যারদের জানালে তিনারা আমাকে সহযোগিতা করেন। স্যারদের সহযোগিতায় ও আমার গোপন সংবাদের ভিত্তিতে এই মামলার আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর সিআইডি পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা সিআইডি অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এই ঘটনাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করছে। এরপর পিবিআই এপর ২০১৯ সালে তদন্ত করে। এরপর মামলাটি সিআইডিকে দেওয়া হয়।

পুলিশ সুপার আরো বলেন, এই মামলাটি শুরু থেকে আমাদের আয়তে ছিলো। মামলাটি নিয়ে সিআইডি অনেক কাজ করছে। আমরা আসামিকে তদারকিতে রেখে মামলার উদঘাটন রহস্য করি।

তিনি বলেন, এই মামলার একটি বড় আলামত ছিল যিনি মারা গেছেন তার সঙ্গে আসামির দুই মাস আগে তাদের এলাকায় বাজারের মধ্যে ঝগড়া হয়েছিল। সিআইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে মামলাটি তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম বলেন, সিআইডি অত্যান্ত গুরুত্বপূর্ণ সাথে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের আনোয়ার হোসেন আনু হত্যার ৪ বছর পর রহস্য উদঘাটন করেছে সি আই ডি।

তিনি আরো বলেন, এই মামলাটি প্রথমে থানায়, এরপর পিবিআই, তারপর সিআইডিতে। সিআইডি জোরালো ইনভেস্টিগেশনের মাধ্যমে এই মামলার আসল রহস্য উদঘাটন করে।

তিনি বলেন, মামলার শুরু থেকে সিআইডি ছোট্ট ছোট্ট আলামত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো এক পর্যায়ে সিআইডির সন্দেহ সঠিক হয় এরপর মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করে যশোহর সিআইডি।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au