খেলাধুলা

বিরাট-আনুশকার দেহরক্ষীর বেতন কত জানেন?

  • 8:59 am - December 13, 2021

তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা তাদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপন করেছেন শনিবার।  বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙক্ষীদের ভালোবাসায় সিক্ত তারা।  শুভেচ্ছার জবাবও দিয়েছেন। ভারতে সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় জুটির মধ্যে বিরাট-আনুশকা দম্পতি অন্যতম।  দেশের বাইরেও তাদের নিযুত ভক্ত-অনুরাগী রয়েছে।  তাদের যেকোনো বিষয়ে আগ্রহ রয়েছে মানুষের। সেলিব্রেটিদের নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে হয়।  কারণ যেকোনো স্থানে গেলে তাদের ঘিরে ধরেন লোকজন।  বিরাট আনুশকার দম্পতির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রকাশ সিং আকা সনু।

তাকে প্রায়ই এই দম্পতির সঙ্গে দেখা যায়।  এই দেহরক্ষীর জন্য বড় অংকের মাইনে গুনতে হচ্ছে বিরাট-আনুশকাকে। ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট ডিএনের এক প্রতিবেদনের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার্সের খবরে সনুর বেতনের বিষয়টি উঠে এসেছে।  তার বেতনের অংকের কথা শুনলে যে কারো চোখ ছানাবড়া হয়ে যাবে। আনুশকা তাকে বছরে ১ কোটি ২০ লাখ রুপি বেতন দেন।  ভারতের বড় বড় কোম্পানীর সিইওরা এই বেতন পান না।

সনু গত কয়েক বছর ধরেই আনুশকার সঙ্গে রয়েছেন।  ২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করার আগ থেকেই সনু আনুশকার নিরাপত্তা দিয়ে আসছেন।  বিয়ের পর থেকে আনুশকার পাশাপাশি বিরাটের নিরাপত্তাও দিয়ে আসছেন সনু। বিরাট-আনুশকা বাইরে বেরোলেই সনু তাদের সঙ্গী হন।  এটি বলার অপেক্ষা রাখে না, এই দেহরক্ষী আনুশকার পরিবারের খুবই বিশ্বস্ত।  আনুশকা অন্তঃসত্ত্বা হওয়ার পরও তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন সনু।  গত জানুয়ারি মেয়ে সন্তানের বাবা মা হন বিরুষ্কা।  এরপর থেকে ভামিকার নিরাপত্তার দিকটিও দেখছেন সনু।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au