আন্তর্জাতিক

লিবিয়ার ‘ঐতিহাসিক দিন’ হতে যাচ্ছে ২৪ ডিসেম্বর?

  • 8:57 am - December 13, 2021

লিবিয়া পূর্ব নির্ধারিত সময় ২৪ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তী সরকারপ্রধান রমজান আবু জান্নাত বলেন, আমরা নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খবর ডেইলি সাবাহর। দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামিদ দেবিবাহ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকে অন্তর্বতী সরকারপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন আবু জান্নাত।

অন্তর্বতী সরকারপ্রধান বলেন, ২৪ ডিসেম্বরকে ঐতিহাসিক দিনে রূপ দেওয়ার সুযোগ আমাদের রয়েছে। ২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় বিশৃঙ্খলা বিরাজ করছে। অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে তেল সমৃদ্ধ উত্তর আফ্রিকার দেশটিতে এক দশক ধরে চলা সংঘাত থেকে বের হয়ে আসার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু প্রার্থিতা ও তারিখসহ নানা বিষয়ে নির্বাচনকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে দেশটির রাজধানী ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে আবু জান্নাত বলেন, কেউই লিবিয়ার নাগরিকদের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। আমরা এটি কখনও হতে দেব না। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা ‘নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত রয়েছে’। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী খালেদ মাজেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে।

বাধা সত্ত্বেও আমার মন্ত্রণালয় নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে নাগরিকদের সুরক্ষার জন্য প্রস্তুত। নির্বাচনে গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি, আব্দুল হামিদ দেবিবাহ ও জেনারেল খলিফা হাফতার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২০ সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির পর থেকে দেশটিতে শান্তি বিরাজ করছে। কিন্তু বিশেষজ্ঞদের শঙ্কা, নির্বাচনের পরে ফের সংঘাত বাড়তে পারে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au