রাজনীতি

জমে উঠেছে মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন,দিন রাত ভোটরদের দ্বারে দ্বারে প্রার্থীরা

  • 7:11 am - December 13, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১১৬৭) নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা তাদের মার্কা নিয়ে দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

জানা গেছে,আগামী ২০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে সভাপতি পদে ৩জন,সাধারণ সম্পাদক পদে ৩জন,সহসভাপতি পদে ৪জন,সাংগঠনিক পদে ৩জন প্রতিদ্বন্দিতা করছেন।
এই নির্বাচনে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে শেখ বাদশা ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম বিনা প্রতিদন্দিতায় নিবাচিত হয়েছেন।

ফুলবাড়ী সহ দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় প্রায় ৬ হাজার শ্রমিক এর ভোট গ্রহণের মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতা মহসিন আলী সরকার। এই নির্বাচনকে কেন্দ্র করে জেলার ১৩টি উপজেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর রোববার রাত ৮টায় ফুলবাড়িতে নির্বাচনী প্রচারণা চালান সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফজলে রাব্বী।
এসময় তিনি বিভিন্ন কাউন্টারে গিয়ে শ্রমিকদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।
ফুলবাড়ীতে ব্যাপক সমর্থন নিয়ে এই প্রচারণা চালান তিনি। পরে তিনি ফুলবাড়ি বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী পথ সভায় শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং১১৬৭) ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা কমিটির সভাপতি মহসিন আলী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারণায় তিনি শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।এর আগেও তিনি লাগাতার তিন বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান ফজলে রাব্বী একজন সৎ ও যোগ্য নেতা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au