বিশেষ

যেভাবে বেপরোয়া হয়ে ওঠেন মুরাদ

  • 5:43 pm - December 10, 2021

ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন মুরাদ হাসান। তবে বাবার পরিচয়ে ঘুরতেন সদর্পে। তার বাবা এডভোকেট মতিয়র রহমান তালুকদার ছিলেন প্রভাবশালী নেতা। ’৭৫-পরবর্তী আওয়ামী লীগের কোণঠাসা অবস্থায় ধরেছিলেন স্থানীয় আওয়ামী লীগের হাল। জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী মুরাদ স্কুল জীবনেই একাধিকবার কলহে জড়িয়েছিলেন।

বাবার পরিচয়ের কারণে শিক্ষার্থীদের মাঝে গড়ে তুলেছিলেন আধিপত্য। এসএসসির পর চলে আসেন ঢাকায়। ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন মুরাদ। জড়ান মাদকে। স্থানীয় যুবলীগের একজন সিনিয়র নেতার ভাষ্য, মেডিকেলের কয়েকজন সহপাঠীকে নিয়ে সরিষাবাড়ীতে ঘুরতে এসেছিলেন মুরাদ।

নদীর পাড়ে নেশাগ্রস্ত অবস্থায় মাঝিকে মারধর করেছিলেন। খবর পেয়ে তারা মাঝিদের হাত থেকে মুরাদ ও তার বন্ধুদের উদ্ধার করেছিলেন। তিনি আরও বলেন, এই ঘটনার পরই মতিয়র ভাই জানতে পারেন ছেলে ছাত্রদলে নাম লিখিয়েছেন। মতিয়র ভাই বলতেন, আমার শরীরে আওয়ামী লীগের রক্ত। আমার ছেলে ছাত্রদল করে।

এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাবার পরিচয় ও নিজের প্রভাবে ছাত্রলীগে নাম লেখান মুরাদ। ওই নেতা বলেন, মুরাদের বাবা ছিলেন মাটির মানুষ, যোগ্য নেতা। কিন্তু মুরাদ আমার থেকে কম করে ১০ বছরের ছোট। আমাকেসহ আমাদের মাঝেমধ্যে তুই করে নাম ধরে ডাকতো।

এলাকায় খুব একটা যাতায়াত ছিল না মুরাদের। ২০০৭ সালে ঘন ঘন এলাকায় আসা শুরু করেন। এরপর নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে এমপি হন। এমপি হওয়ার পর গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী। দলের নেতাকর্মীরা উপেক্ষিত হতে শুরু করেন। পরের নির্বাচনে অবশ্য মুরাদ দলীয় মনোনয়ন পাননি।

জাতীয় পার্টির মামুনুর রশীদ এ আসনে এমপি হন। এরপর আবার এলাকায় যোগাযোগ বন্ধ করে দেন। ২০১৮ সালের নির্বাচনের আগে আবার এলাকায় যাওয়া শুরু করেন। নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে জয়ী হওয়ার পর তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মুরাদ। প্রতিমন্ত্রী হওয়ার পর ক্ষমতার দাপটে আরও বেপরোয়া হয়ে ওঠেন। স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো. সুজন।

তিনি মুরাদের বিষয়ে বলেন, ‘মতিয়র চাচাকে আমরা খুবই সম্মান করতাম। কিন্তু মুরাদ এলাকায় আসার পর আমরা দেখি মাদকে আসক্ত। এজন্য তার সঙ্গে আমরা মিশতাম না। তার চরিত্রে নানা সমস্যা রয়েছে। সব থেকে বড় বিষয় মন্ত্রী হওয়ার পর নিজের দলের নেতাকর্মীদের অকল্পনীয় নির্যাতন করেছেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সুগঠিত করে ক্যাডার বাহিনী।’

উপজেলা শ্রমিক লীগের একজন নেতা বলেন, নির্বাচনের পরে মুরাদকে সমর্থন না জানানোয় স্টেশনে আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করা হয়। সেখান থেকে ময়মনসিংহে নিয়ে চিকিৎসা করানো হয়। আমার দোষ একটাই- মুরাদকে আমি সমর্থন করিনি। মুরাদের বাবা এলাকায় পরিচিত হলেও মুরাদ আলোচনায় আসেন ২০০৭ সালে।

দলের ভেতরে অভ্যন্তরীণ মনোমালিন্যের সুযোগ নিয়ে হামলা চালান উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে। সরকারি খামারিদের প্রণোদনা নিয়ে বেশ অসন্তোষ দেখা দিয়েছিল সরিষাবাড়ীতে। আসল খামারিরা অধিকাংশই প্রণোদনা পাননি। স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে মুরাদ গড়ে তোলেন সিন্ডিকেট।

সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করতো সব। তাদের হাত থেকে রক্ষা মেলেনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুনেরও। হারিয়েছেন এক চোখ। বিজয় দিবসের আয়োজনের জন্য প্রস্তুতি চলছিল। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে এক চোখ হারান তিনি।

আহত হন সভাপতিও। মুরাদের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ২০১৯ ও ২০২০ সালে টিআর, জিআর, কাবিখা প্রকল্প পরিচালিত হয়।

এই প্রকল্পগুলোর প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করা হয়। মুরাদ ও মুকুল করোনা ও বন্যায় সাহায্যের পণ্য ও অর্থে ভাগ বসায়। সাতশ’ টন চাল ও প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ মিললেও মুরাদের অনুসারীরা তার বড় অংশ তসরুফ করে। যা নিয়ে তদন্তও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চেয়ারম্যান বলেন, অদৃশ্য কারণে একজন সরকারি কর্মকর্তার ওপর দোষ চাপিয়ে বন্ধ হয়ে যায় তদন্ত।

কিন্তু আমরা চেয়ারম্যানরা বরাদ্দ পাই ঠিকই, তা গুদাম থেকেই উধাও হয়ে যায়। ১৭ হাজার ৩৩০ জনের ২০২০ সালের বন্যায় সহযোগিতার তালিকা পাঠানো হয়। যা ওই কাউন্সিলরের অফিস থেকে অর্ধেক যায় বলে অভিযোগ মেলে। ছবি তুলে কিছু বিতরণ করলেও বরাদ্দ ছিল ঢের বেশি। সব থেকে বড় দুর্নীতি হয় যমুনা সার কারখানায়।

এই কারখানায় বস্তাপ্রতি দুই টাকা করে দিতে হয় ওই সিন্ডিকেটটিকে। উপজেলার চিহ্নিত প্রায় শতাধিক স্থানে রয়েছে বালু উত্তোলনের অবৈধ ড্রেজার। সরকারি সাহায্যের ঘর নির্মাণেও দুর্নীতি করেছেন মুরাদ গং। অভিযোগ মেলে, ১৯৫টি ঘর নির্মাণ করে মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান। যাতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন মুরাদ গং।

যা নির্মিত হয় অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে। আবদুল আউয়াল নামে একজন কৃষক বলেন, আমার কাছ থেকে ৬ হাজার টাকা নিছে। আর এলাকার ডিলারও অধিক দামে সার বিক্রি করে। অভিযোগ জানিয়েছিলাম কৃষি অফিসে। মুকুল আমাকে অফিসে ডেকে নিয়ে বলে, আবার অভিযোগ জানাইলে দ্বিগুণ দাম দিলেও সার পাবা না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদও মুরাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘মুরাদের অস্ত্রধারী গুণ্ডাবাহিনীর কাছে জিম্মি ছিল সবাই। ঢাকার তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

২০১৯ সালে শিমলাবাজারে আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখানে মুকুল ও নিরবের নেতৃত্বে তাকে আটকে রাখা হয়। এরপর আমরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি’।

সূত্র: মানবজমিন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au