বিনোদন

পুলিশি জেরায় সুশান্তের প্রেমিকার দেয়া পাঁচ গুরুত্বপূর্ণ তথ্য

  • 10:50 am - June 20, 2020
পুলিশি জেরায় সুশান্তের প্রেমিকার দেয়া পাঁচ গুরুত্বপূর্ণ তথ্য

ভারত: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে ঘিরে যেসব ধোঁয়াশা ছড়িয়েছে সেগুলোর জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। মুম্বাই পুলিশের তদন্তে বেরিয়ে আসছে অনেক তথ্য। প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জেরা করে জানা গেছে বেশকিছু খবর।

থানায় ডেকে পুলিশি জিজ্ঞাসাবাদে রিয়া উল্লেখ করেন, কয়েক মাস ধরে সত্যিই বিষণ্নতায় ভুগছিলেন সুশান্ত। তবে ওষুধ ব্যবহার করতেন না তিনি। পুলিশকে এ তথ্যও দিয়েছেন রিয়া। হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসতে যোগব্যায়াম ও মেডিটেশনকে বেছে নিয়েছিলেন প্রয়াত তারকা। তাকে ওষুধ নিতে রাজি করাতে অনেক চেষ্টার পরও ব্যর্থ হন বলে দাবি রিয়ার।

সুশান্তের সঙ্গে রিয়ার প্রেমের গুঞ্জন চলছিল অনেকদিন ধরে। তারা একসঙ্গে বিদেশে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কখনও সম্পর্কের কথা প্রকাশ্যে মুখ ফুটে বলেননি কেউই। ১৮ জুন মুম্বাই পুলিশের সামনে সুশান্তের সঙ্গে মন দেওয়া-নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন রিয়া। তিনি জানান, ভারতে অবরুদ্ধ অবস্থা (লকডাউন) থাকাকালে একই অ্যাপার্টমেন্টে ছিলেন তারা। কিন্তু একদিন ঝগড়ার কারণে রিয়া বেরিয়ে চলে যান। তবে এরপরও মোবাইল ফোনে কথা ও মেসেজে আদান-প্রদান হয়েছে তাদের।

পুলিশকে রিয়া জানান, তাকেই বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন সুশান্ত। এ বছরের নভেম্বরে তাদের সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল। জীবনের নতুন ইনিংস শুরু করতে নতুন বাড়ি খুঁজছিলেন দু’জনে। বিয়ের আগে রুমি জাফরির পরিচালনায় একটি ও অন্য একটি ছবিতে একসঙ্গে অভিনয়ের পরিকল্পনা ছিল সুশান্ত-রিয়ার। পুলিশকে এ তথ্য জানাতে ভোলেননি তিনি। তার মোবাইল ফোনে সুশান্তের সঙ্গে তোলা ছবি ও ভিডিও এবং মেসেজ স্ক্যান করা হয়েছে থানায়।

বান্দ্রা থানায় ঢোকার আগে রিয়ারিয়ার কাছ থেকে পাওয়া ৫ গুরুত্বপূর্ণ তথ্য-

১. সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তীর সম্পর্ক ছিল, এ বছরের নভেম্বরে তারা বিয়ে করার পরিকল্পনা সাজিয়েছিলেন।

২. সুশান্তের আত্মহত্যার কয়েকদিন আগে তার সঙ্গে রিয়ার ঝগড়া ও ছাড়াছাড়ি হয়।

৩. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতেন না সুশান্ত।

৪. সুশান্তের হাতে বেশ কয়েকটি ছবির কাজ ছিল।

৫. সুশান্তের শেষকৃত্যে তার পরিবার রিয়ার কাছ থেকে নিজেদের দূরে রেখেছিল।

এর আগে গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিছানার চাদর গলায় প্যাঁচিয়ে ঝুলে থাকায় অ্যাসপিক্সিয়ার (অক্সিজেনের ঘাটতিতে দম বন্ধ হওয়া) কারণে মারা গেছেন তিনি। তার ঘরে পাওয়া গেছে প্রেসক্রিপশন ও অ্যান্টি ডিপ্রেশন ওষুধ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au