স্টাফ রিপোর্টার : রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।
গোদাগাড়ী: ‘আপনার অধিকার, আপনার দ্বায়িত্ব : দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে ধারন করে জেলার গোদাগাড়ী উপজেলায় পালিত হলো ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১’। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার শাপলা চত্বর থেকে উদুপ্রক কমিটির সদস্যসহ অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে এক র্যালী বের হয়ে ফিরোজ চত্বর প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। পূর্বে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানো হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাইলা তাসলিমা নাসরিন, উপদুপ্রকের সহসভাপতি মাহফুজুল আলম তোতা,আশরাফুজ্জামান মাসুম, হাসিনা ফেরদৌস, গোলাম জাকারিয়া সভায় বক্তরা দুর্নীতির বিরুদ্ধে তাদের দৃঢ় আবস্থান তুলে ধরেন।
মোহনপুর: মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষ্যে বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কে মানববন্ধন ও উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপনার অধিকার,আপনার দায়িত, দুর্নীতি কে না বলুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন, দুর্নীতি দমন কমিশনের সভাপতি এমাজ উদ্দিন মোল্লা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, শতফুল বাংলাদেশের সহকারী পরিচালক আবু সাইদ,স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহনপুর রাজশাহী নিতাই চন্দ্র।
বাগমারা: বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী,
উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্ররিরোধ কমিটির সদস্য রমজান আলী, আসাদুজ্জামান, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, নাজমা বেগম প্রমুখ।