বিনোদন

নুসরাত-যশের সম্পর্কে বাড়ছে তিক্ততা, তুঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনা !

  • 7:06 pm - November 27, 2021

বিতর্ক-সমালোচনাকে তোয়াক্কা না করে সম্পর্কে লিপ্ত আছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই ভালোবেসে সন্তানের জন্ম দিয়ে একে অপরের সঙ্গে থাকতে শুরু করেন তারা। কিন্তু এরইমধ্যে শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদের জল্পনা। যশ এবং নুসরাতের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। নেটিজেনদের ধারণা সুখের সংসারে ফের অশান্তির আবহ তৈরি হয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত লিখলেন, “যে ঘরে শান্তি নেই তা কারাগারে সমান। আর সেরা কারাগার হলো সেই ঘর যা ভালোবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায়না।” নুসরাতের এই মন খারাপের বার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল আগেই।

বিতর্কের আগুনে ঘি ঢাললেন যশ দাশগুপ্ত। নুসরাতের এই পোস্টের পরেই যশের ইনস্টাগ্রাম স্টোরিতেও মিললো এই সম্পর্কিত একটি বার্তা। যাকে কার্যত নুসরাতের পোস্টের পাল্টা বলেই মানছেন নেটিজেনরা। যশের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ফুটলো, “কেন খাঁচায় বন্দি আছো?

খাঁচার দরজা তো খোলাই রয়েছে”! এহেন মন্তব্যের পর নেটিজেনরা যশরতের সম্পর্কে ভাঙ্গনের আঁচ ঠিকই টের পেয়েছেন। নিখিলের সঙ্গে যখন নুসরাতের সম্পর্কে ভাঙ্গন ধরতে শুরু করে তখন থেকেই সোশ্যাল মিডিয়াতে সেই নিয়ে সরব ছিলেন নুসরাত জাহান।

সম্পর্ক, ভালোবাসা, প্রেম, বিয়ে নিয়ে একাধিক বার্তা তার সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে বারবার। এরপর যখন যশের সঙ্গে সম্পর্কের কথা প্রচার হয়ে যায় তখন কোনও রাখঢাক না করেই সঙ্গিনীকে প্রেম নিবেদন করেছেন যশ। আপাতত ৪ মাসের ছেলে ঈশানকে সঙ্গে নিয়ে যশ এবং নুসরাত একসঙ্গে একই ছাদের তলায় দিন কাটাচ্ছেন।

নেটিজেনদের কটাক্ষ উপেক্ষা করেই বলতে গেলে প্রাক্তন স্বামীকে ছেড়ে নতুন সংসার পেতেছেন নুসরাত। এমনকি সোশ্যাল মিডিয়াতে সরাসরি যশকে নিজের স্বামী বলেও উল্লেখ করেছেন। ঈশানের বার্থ সার্টিফিকেটেও বাবার নামের জায়গায় জ্বল জ্বল করছে যশের নাম।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au