রাজনীতি

আগামীকাল ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন,বিশৃঙ্খলা রোধে তৎপর প্রশাসন

  • 1:02 pm - November 27, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: তৃতীয় ধাপে আগামীকাল ২৮ নভেম্বর রোববার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিশৃঙ্খলা রোধে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৮৬জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বচনকে কেন্দ্র করে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট,৬ সদস্যের একটি করে পুলিশের মোবাইল টিম নিয়োজিত থাকবে। এছাড়াও তিনজন ভ্রাম্যমান জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট, সাত জন ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯০ সদস্যের তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিন এলিড ফোর্স (র‌্যাব) এর ৮ সদস্যের তিনটি টিম সার্বক্ষণিক টহলে থাকবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৮১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৬৯৪ জন। আগামীকাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে সাতটি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে ৩৫৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুুষ্ঠু অবাদ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে, নির্বাচন চলাকালে প্রতিটি ইউনিয়নে জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবেন।

কেউ যদি কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পর্যবেক্ষক ব্যতিত নির্বাচনী এলাকায় গত শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১২ টা থেকে রবিবার রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন চললে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধুমাত্র জরুরী সেবাদানকারী যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au