খেলাধুলা

মুশফিকের আরও দু’টি রেকর্ড

  • 6:38 pm - November 26, 2021

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে দু’টি রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি ১৮টি টেস্টে ৩২ ইনিংসে ব্যাট করে এক সেঞ্চুরি আর ৮টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ২৭৬ রান সংগ্রহ করেছেন মুশফিক।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে রান সংগ্রহে মুশফিকের পরেই আছেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। চট্টগ্রামের এই তারকা ক্রিকেটার নিজের ঘরের মাঠেই সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১১ টেস্টের ২০ ইনিংসে সাত সেঞ্চুরি আর এক ফিফটির সাহায্যে ১ হাজার ২০৩ রান করেন।

জহুর আহমেদ স্টেডিয়ামে ১৫ টেস্টে ২৯ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৯০৫ রান করেন তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২ রান করার মধ্য দিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হলেন সাবেক এই অধিনায়ক।

এত দিন দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তামিম ইকবাল। তার রান ছিল ২ হাজার ৬২০। তাকে ছাড়িয়ে গেছেন মুশফিক। ঘরের মাঠে ৪৪ টেস্টে ৭৮ ইনিংসে মুশফিকের সংগ্রহ ২ হাজার ৬৬৪ রান।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানের মাথায় চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর চাপের মুখে থেকে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেন অভিজ্ঞ দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভর করে শুরুর চাপ সামলে ৪ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

ম্যাচে শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। লিটনের পর শত রানের কাছাকাছি পৌঁছেছেন মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে লিটন দাস ১১৩ ও মুশফিকুর রহিম ৮২ রানে অপরাজিত আছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au