ঘটনা প্রবাহ

মৌলভীবাজার কামারচাক ইউপি চেয়ারম্যান নাজমুল সম্প্রদায়ের আতঙ্ক ও অনুপ্রবেশকারী

  • 5:36 pm - November 25, 2021

নিজেস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের ৭নং কামারচাক ইউপি চেয়ারম্যান নাজমুল হক সেলিমের কুকীর্তি এলাকাবাসীর মুখে মুখে। স্থানীয় বিএনপি’র প্রভাবশালী নেতা থেকে ক্ষমতাসীন দলে অনুপ্রবেশকারী হিসেবে পরিচিত চেয়ারম্যান নাজমুল হক সেলিম জেলা যুবলীগের সহ সভাপতির পদ বাগিয়ে ইউনিয়নের ত্যাগী নেতাদের চাওয়া-পাওয়ার তোয়াক্কা না করে ত্রাসের রাজস্ব কায়েম করেন।

সর্বশেষ দুর্গাপূজার সময় কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে রাজনগর উপজেলায় নাজমুল হক সেলিম লাগাতার উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন। সেই সাথে বিষয়টিকে স্থানীয়ভাবে সাম্প্রদায়িক রূপ দিয়ে সভা-সমাবেশের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আইনশৃঙ্খলার অবনতি ঘটান বলে চেয়ারম্যান নাজমুল হক সেলিমের বিরুদ্ধে রাজনগর থানা পুলিশ জেলা বিশেষ শাখার নিকট সুনির্দিষ্টভাবে লিখিত প্রতিবেদন দাখিল করেন।

জানা যায়, কুমিল্লার ঘটনার কয়েকমাস আগেও নাজমুল হক সেলিমের বিরুদ্ধে স্থানীয় মন্দিরে ভাঙচুর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হোতা আখ্যায়িত করে মন্দির কমিটি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে উক্ত ঘটনাকে ক্ষমতার অপব্যবহার করে নাজমুল হক সেলিম ধামাচাপা দেন বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সময় স্থানীয় জামাতের রাজনীতির ফ্রন্ট সাইটে থাকলেও পরে জামায়াত কোনঠাসা হওয়ায় বিএনপিতে যোগ দিয়ে ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সরকার পতনের আন্দোলনে ফ্রন্টসাইটে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। সুদুরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে সুযোগ বুঝে যুবলীগে অনুপ্রবেশ করেই ত্যাগী নেতা-কর্মীদের কোনঠাসা করে সুকৌশলে নিজের প্রভাব বিস্তার করেন। নাজমুল হক সেলিম নিজের প্রভাব ও ক্ষমতা আরো পোক্ত করতে দায়িত্বশীলদের চোখে ধূলো দিয়ে যেকোনো মূল্যে মনোনয়ন বাগিয়ে নিবেন বলে এলাকায় চাউর।

এ বিষয়ে জানতে চাইলে ৭নং কামারচাক ইউপি চেয়ারম্যান নাজমুল হক সেলিম কোন মন্তব্য করতে চাননি। জানিয়েছেন সব অভিযোগ মিথ্যা্।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au