সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নিজামুল হক রানার পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোনামসজিদ স্থল বন্দর গণকবর সংলগ্নে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোহাম্মদ আবদুল ওদুদ বিশ্বাস।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার এনামুল হকের হাতে তৈরি। আমি আপনাদের সহযোগিতায় সবসময় আপনাদের পাশে থাকি আছি এবং থাকব ইনশাআল্লাহ। আপনারা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছোট ভাই মোহাম্মদ নিজামুল হক রানাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আপনাদের এলাকার সমস্ত উন্নয়নমূলক কাজ করে দেওয়া হবে।
আসুন দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে এগিয়ে আসি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, ইউপি চেয়ারম্যান মোঃ মোঃ বেনাউল ইসলম, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান টানু প্রমুখ ।