রাজনীতি

ফুলবাড়ীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা প্রতিক পেয়ে মাঠে প্রার্থীরা

  • 12:53 pm - November 14, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন,সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৬জন,সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

প্রতিক বরাদ্ধ পেয়েই নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ক’দিন বাদেই নির্বাচন তাই দমফেলানোর ফুরসোত নেই তাদের। প্রতিদিন সকাল থেকে গভীর রাত্রী পর্যন্ত চলছে উঠান বৈঠক,ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে প্রার্থীরা তাদের প্রতিক দিয়ে ভোট প্রার্থনা করছেন। এদিকে প্রতিটি পাড়া মহল্লায় পোষ্টারে ছেয়ে গেছে। এ নিয়ে চায়ের দোকানে চলছে ভোটারদের মধ্যে গুঞ্জন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬হাজার ৬৯৪জন। সাতটি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে,৩৫৮টি বুথে ভোট গ্রহন করা হবে।

উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন, ১ নং এলুয়ারী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুস সালাম প্রামানিক (নৌক প্রতিক),স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো: নবিউল ইসলাম (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো: মমতাজুল ইসলাম (মটরসাইকেল)।

২ নং আলাদীপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সুকান্ত সরকার শুভ (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: মোজাফ্ফর হোসেন সরকার (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুর রহমান (মটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো: নাজমুস সাকিব বাবলু (চশমা)।
৩ নং কাজীহাল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ মানিক রতন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান মিজু (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো:আশরাফুল ইসলাম(মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান(ঘাড়া)।

০৪নং বেতদিঘী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দস (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: আখেরুজ্জামান (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো: মেজবাউল ইসলাম(ঘোড়া)।

৫ নং খয়েরবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ এনামুল হক (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: আবু তাহের মন্ডল (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো: মোজাফ্ফর হোসেন চৌধুরী (মোটরসাইকেল),স্বতন্ত্র প্রার্থী মো: এনামুল হক গুরু(চশমা), স্বতন্ত্র প্রার্থী মো: মঞ্জুরুল হক (আনারস)।

৬ নং দৌলতপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুল আজিজ মন্ডল (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম (ঘোড়া),ইসলামী আন্দোলন প্রার্থী মো: শফিকুল ইসলাম(হাতপাখা)।
৭ নং শিবনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: ছামেদুল ইসলাম (মোটরসাইকেল),স্বতন্ত্র প্রার্থী মো: হারুনুর রশিদ(ঘোড়া),স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল ইসলাম (আনারস)।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো: ওয়াজেদ আলী বলেন,নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রার্থীকে নির্বাচনী অচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। বিধি ভঙ্গের অভিযোগ পেলে, প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au