ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে খয়েরবাড়ী ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
প্রতীক বরাদ্দের পর তিনি খয়েরবাড়ী মুক্তারপুর ডাঙা পাড়া গ্রামে উঠান বৈঠক ও আলোচনা সভা করেন।সভায় সিরাজুল ইসলাম সন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রাখাল মোহন চৌধুরী, সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, মঞ্জুরুল সরকার, আহসান আলী মন্ডল প্রমুখ।
সরেজমিনে জানা যায়, নৌকার মনোনীত প্রার্থী এনামুল হক ইউনিয়নের কয়েকশ’ নেতাকর্মী নিয়ে ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এসময় তার নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
সভায় এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। আপনারা যদি আমাকে ভোট দেন জয়ী করেন তাহলে এ ইউনিয়নকে আমি একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করবো। কারণ আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই সুখে দুখে সব সময় ইউনিয়নবাসীর পাশে থাকতে। আলোচনা শেষে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন।