খেলাধুলা

পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বড় বাধা হেইডেন

  • 5:35 am - November 11, 2021

পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল লড়াইটা যেন এখন হয়ে গেছে দুই বন্ধুর লড়াই। আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লড়াইও বলা যায়। কেন না এই পাকিস্তানকে বিশ্বকাপে বদলে দেওয়ার নায়ক কোচ ম্যাথু হেইডেন তো অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের বন্ধু। এক সময় তারা দুজনে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করতেন। আইসিসি টি-২০ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে দুই বন্ধুই আজ মুখোমুখি।

টি-২০তে অস্ট্রেলিয়া ভয়ংকর দল। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে তারা এখনো শিরোপা জিততে পারেনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে পরিসংখ্যান তাদের হয়েই কথা বলছে। টি-২০তে এর আগে দুই দলের দেখা হয়েছিল ২৩ বার। তারমধ্যে ১২ বার জিতেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের জয় ৯টি। একটি ম্যাচ টাই এবং একটিতে কোনো ফলাফল আসেনি। কিন্তু রেকর্ডবুকের পিছিয়ে পড়লেও বিশ্বকাপের এই আসরে টপ ফেবারিট এখন পাকিস্তান। টুর্নামেন্টে তারাই একমাত্র দল যারা এখনো হারেনি।

কোচ ম্যাথু হেইডেনের কোচিংয়ে যেন পাকিস্তান পুরো দলটাই বদলে গেছে। তরুণরা যেমন দুর্দান্ত দাপট দেখাচ্ছে, অভিজ্ঞরাও দারুণ পারফর্ম করছে। তবে হেইডেনের কষ্ট যে তাকে আজ বৃহস্পতিবার লড়াই করতে হবে নিজের জন্মভূমির বিরুদ্ধে, সবচেয়ে কাছের বন্ধুর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই যেন খানিক অন্য মনস্ক হয়ে গেলেন তিনি। এরপরও মুখচ্ছবি চরম পেশাদারিত্বের ভাব এনে হেইডেন বললেন, পাকিস্তানের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু সেমিফাইনালের লড়াইটা এমন এক দলের বিরুদ্ধে, যে দলের হয়ে আমি দুই দশক খেলেছি। বেশ কিছু ট্রফি জিতেছি। আমার যে আজকের অর্জন সবই তো অস্ট্রেলিয়া হয়ে। তাই আমার ব্যক্তিগত দিক থেকে দেখলে এই লড়াইটা আমার মধ্যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের, মনের সঙ্গে মনের। জাস্টিন ল্যাঙ্গার ও আমি এখনই পজিশনে এক সঙ্গে খেলেছি অনেক দিন। এখন আলাদা দায়িত্ব। এখন আমি যে দলটির কোচ সেই পাকিস্তান সেমিফাইনাল খেলছে। এই দলে বেশ কিছু তরুণ আছে যারা দারুণ প্রতিজ্ঞাবদ্ধ, আবার কিছু অভিজ্ঞ আছে যারা দলের প্রতি খুবই একনিষ্ঠ। তাই এই দলকে নিয়ে আমি আশাবাদী।

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। যদিও পাকিস্তান এই আসরে দারুণ ছন্দে। ওপেনিংয়ে অধিনায়ক বাবর আজম ব্যাটিংয়ে দেখাচ্ছেন ক্যারিশমা। বোলিং আতঙ্ক ছড়াচ্ছেন শাহিন আফ্রিদি। তবে এসব নিয়েও মোটেও দুশ্চিন্তা করছেন না ফিঞ্চ। তিনি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তান ভালো খেলছে। তারা গ্রুপপর্বের সবকটি ম্যাচ জিতেছে। কিন্তু আমরা তো ভালো খেলছি। পাওয়ার প্লেতে আমাদের ওয়ার্নার দারুণ ব্যাটিং করছেন। স্পিনে জাম্পা দাপট দেখাচ্ছেন।’

দিবা-রাত্রির ম্যাচে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ‘শিশির’। তাই প্রথমে ফিল্ডিং করা দল বাড়তি সুবিধা পায়। এজন্য টস জয় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে মোটেও ভাবছেন না ফিঞ্চ। কারণ টসে তো কারও হাত নেই। যে পরিস্থিতিই তৈরি হোক না কেন লড়াই করার সাহস রাখতে হবে বলে মনে করেন অজি দলপতি। তবে অস্ট্রেলিয়ার জন্য ভাবনার কারণ হতে পারেন প্রতিপক্ষ দলের কোচ ম্যাথু হেইডেন।

কিন্তু বিষয়টি কাল সংবাদ সম্মেলনে ফিঞ্চের সামনে আনা হয়। এসময় অজি অধিনায়ক বললেন, ভাবনার কিছু নেই। এটা খুবই ভালো লাগার মতো বিষয় যে, আমাদের দলের সাবেক একজন গ্রেট ক্রিকেটার আরেকটি দলকে সহযোগিতা করছে। ফিঞ্চ মুখে যাই বলুক না কেন, আজ যে হেইডেনই তাদের সামনে বড় বাধা তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ পাকিস্তান কোচ অজি দলের শক্তিমত্তা-দুর্বলতা সবই জানেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au