আইন আদালত

রামেক হাসপাতালের দালাল চক্রের ১৫ সদস্য আটক

  • 6:35 pm - November 09, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিক থেকে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রামেক হাসপাতালসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, রাজশাহীর তানোর থানার তেলুপাড়া ঝুমারপাড়া গ্রামের মৃত ফাইজুদ্দীন বিশ্বাসের ছেলে আব্দুল খালেক গত ৬ নভেম্বর সকাল ১০ টায় শ্বাসকষ্ট, মাথা ব্যাথা ও জ্বরে আক্রান্ত মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসার জন্য স্থানান্তর করেন।

আব্দুল খালেক তার স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে বহিঃবিভাগে গিয়ে শ্লিপ জমা দেয়। সেখানে কয়েকজন দালাল জানান, তার মেয়েকে অনেকগুলো পরীক্ষা করাতে হবে। তারপর বহিঃবিভাগ হতে তাকে নিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে তার মেয়ের রক্ত পরীক্ষা এবং বুকের এক্স-রে করে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিঃবিভাগের চিকিৎসার শ্লিপে চিকিৎসক কোন পরীক্ষা-নিরীক্ষার কথা উল্লেখ করেন নাই।

তারপরও দালালচক্রের সদস্যরা পরীক্ষার নামে আব্দুল খালেকের কাছ থেকে ৩ হাজার ৫০ টাকা হাতিয়ে নেয় এবং রিপোর্ট প্রদানের জন্য আরো ২ হাজার টাকা দাবি করে। দাবীকৃত টাকা না দিলে খালেকের স্ত্রী ও মেয়েকে অপহরণ করে গুম করাসহ ভয়ভীতি দেখায়। পরে দালাল চক্রের হাতে-পায়ে ধরে কোন মতে রিপোর্ট না নিয়ে সেখান থেকে তার মেয়েকে নিয়ে ফিরে যান।

আব্দুল খালেক তার মেয়ের চিকিৎসা শেষে রাজশাহী মহানগর ডিবি অফিসে গিয়ে মৌখিক ভাবে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার এ অভিযান চালায় ডিবি পুলিশ।

আটককৃতরা হলো, শাহজাহান আলী (২৮), খাতিজা তিশা (২৫), আব্দুল হান্নান (৫০), শামসুজ্জোহা ভুট্টু (৪৫), জিম (২০), সুমন (২৫), হাদিউল ইসলাম (৩৫), নাইম হোসেন (৩২), প্রিয়া (৩৫), তাহমিনা বেগম (৩৭), আসমা (৪৫), রিতা (৩২), মুকুল হোসেন (৪০), সোহানুর রহমান (২৫) ও পলাশ (৫০)। আটককৃতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au