ঘটনা প্রবাহ

রাজশাহীতে অভিমান করে প্রেমিকার সামনে বুকে ছুরি চালালো প্রেমিক

  • 6:31 pm - November 09, 2021

জিল্লুর রহমান জয়: প্রেমিকার উপর অভিযান করে প্রেমিকদের অনেক আত্মত্যাগের কাহিনী সেই প্রচীনকাল থেকে বিদ্যমান। কিন্তু এবার রাজশাহীতে প্রেমিকার উপর অভিমান করে তার সামনে নিজের বুকে ছুরি মেরে ও বিষপান করে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

নিহত প্রেমিকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তবে এঘটনায় দুই তরুণীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম স্থানীয়দের বরাদ দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে এক যুবক এবং দুই তরুণী লক্ষীপুরের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন।

এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করে। পরে তার সামনে সে বিষপান করে। এসময় আশেপাশের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বুলবুল অবিবাহিত ছিলেন। তবে তুলি বিবাহিত। তাঁর সন্তানও আছে। পুলিশের ধারণা, তুলির সঙ্গে বুলবুলের প্রেমের সম্পর্ক ছিলো। তুলির বাড়ি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে। বাবার নাম আবদুর রহিম। আর জেমি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তারা দুজনেই রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকেই পুলিশ হেফাজতে নিয়েছে। তবে তার সাথে থাকা যুবক জানিয়েছেন তরুনীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশের হেফাজতে নেয়ার আগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তুলি কোন কথা বলতে চাননি। তবে তুলির বান্ধবী জেমি জানিয়েছেন, রেস্তোরাঁয় প্রথমে বুলবুল কীটনাশক পান করেন। এরপর নিজের বুকে নিজেই ছুরি বসান।

এরপর তারা তাকে রামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ওই রেস্তোরাঁয় গিয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছে। ওই তিনজন রেস্তোরাঁয় বসে আছেন এমন ফুটেজ দেখা গেছে। তবে সিসি ক্যামেরার কিছু অংশের ফুটেজ পাওয়া যায়নি।

তাই ঘটনার সময়ের ফুটেজ পাওয়া যায়নি। তবে পুলিশ ক্যামেরার ডিভিআর জব্দ করেছে। রেস্তোরাঁটির মালিক এসএম শিহাব উদ্দিন বলেন, তাদের সিসি ক্যামেরা ঠিকঠাক মতো সব সময় কাজ করে না। তাই সবকিছু ধারণ হয়নি। শিহাব বলেন, ঘটনার সময় তিনি রেস্তোরাঁয় ছিলেন না। তবে কর্মীরা জানিয়েছেন, ওই ধরনের কোন ঘটনা তারা দেখেননি।

বরং, ওই তিনজন খাবার পার্সেল নিয়েছেন এবং বুলবুল বিল পরিশোধ করেছেন। রেস্তোরাঁয় এ ধরনের ঘটনা ঘটলে বিল পরিশোধ হতো না। নিহত প্রেমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au