জাতীয়

এবি পার্টিকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের জন্য একটি উজ্জল সময় নির্মাণ করতে হবে: আব্দুর রাজ্জাক

  • 5:01 pm - November 08, 2021

নিজস্ব প্রতিবেদক : আমার বাংলাদেশ ( এবি) পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী জনপদ হিসেবে নতুন করে বিশ্বের সামনে হাজির করতে চায়। এই কাজ করতে হলে বড় মাপের মেধা ও যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে এই দলের সাথে যুক্ত করতে হবে। আর তেমন মানুষ যদি না থাকে তাহলে নিজেদেরকেই সেই যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য দলের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রত্যেককেই তার নিজ নিজ ক্ষেত্রে সততা ও দক্ষতার নজির সৃষ্টি করতে হবে। প্রত্যেক সাধারণ মানুষই অসাধারণ কাজ করে ইতিহাস সৃষ্টি করেন’।

যুক্তরাষ্ট্র সময় ৭ নভেম্বর রবিবার দুপুরে এবি পার্টি যুক্তরাষ্ট্রের শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে খ্যাতিমান এই আইনজীবী বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন – “আওয়ামী লীগের নেতৃতে বর্তমানে যে সরকার রয়েছে তা সাময়িক। সেটা ৫ বছর বা ১০ বছরের জন্য কিনা আমরা জানিনা। কিন্তু এই একজন ব্যক্তি কেন্দ্রিক সরকার যুগ যুগ ধরে চলবে না। সময়ের পরিবর্তনে অবশ্যই জাতীয় রাজনীতিতে আরো বড় শুন্যতা তৈরি হবে। সেই শূন্যতা পুরনে এবি পার্টিকে এখন থেকেই দৃঢ়ভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি জনকল্যানমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে”।

ইতিহাসের উদহারণ দিয়ে তিনি বলেন- “বাংলা ভুখন্ড ১৭৫৭ সালের আগে পৃথিবীতে সবচেয়ে ধনী ছিল। আজকের বাংলাদেশের বিশ্বকে দেয়ার অনেক কিছুই আছে। সেটা সম্ভব যদি ‘অথর্ব’ রাজনীতিকে পরিবর্তন করে মেধা ও সততা ভিত্তিক রাজনীতি সৃষ্টি করা যায়। এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশ থেকে মেধাবীরা দূরে সরে যাচ্ছেন। যারা একবার দেশ ছাড়ছেন তারা দশ লাখে দু একটা ব্যতিক্রম ছাড়া কেউই আর দেশে ফিরে যেতে চান না।

তিনি আরো বলেন -“মানব সভ্যতায়, জ্ঞান- বিজ্ঞানে, সবার কল্যানে ইসলামের যে ঐতিহাসিক অবদান- এবি পার্টি সেখান থেকে অনুপ্রেরণা নেবে এবং উচ্চ কণ্ঠেই সেটা বলবে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন ইসলাম প্রশ্নে এবি পার্টির অবস্থান কি। আমাদের স্পষ্ট বক্তব্য- এবি পার্টি ইসলামী রাষ্ট্র করবে না। এবি পার্টি সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র নির্মাণ করতে নিরলস কাজ করবে। আমরা তাঁদের মত নই যারা মনে করেন ইচ্ছে হল তাই একটি রাজনৈতিক দল করলাম। অথবা কিছুদিনের জন্য রাজনীতির দোকান করলাম- এসব করার জন্য এবি পার্টি আসে নি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই মাটিতেই আমাদের জন্ম। তাই এর শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা সাহস করে কাজ করে যাবো”।

এবি পার্টি যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে ভার্চুয়াল মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের আহবায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম-আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম, দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এবি পার্টি যুক্তরাষ্ট্রের সমন্বয়ক আশিক মাহমুদের সুচনা বক্তব্য ও আব্দুর রহিমের সঞ্চালনায় মত বিনিময় সভায় নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, পেনসিল্ভানিয়া, টেক্সাস, জর্জিয়া, ম্যারিল্যান্ড, নর্থ ডাকোটা, কানেটিকাট, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, ওকলাহোমা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে এবি পার্টির শুভানুধ্যায়ী, প্রতিনিধি, গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au