খেলাধুলা

জিতলেই শেষ চারে নিউজিল্যান্ড, ছিটকে পড়বে ভারত

  • 5:09 am - November 07, 2021

স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে মাত্র ৩৯ বল খরচ করে বিরাট কোহলির ভারত। রানরেট বাড়াতেই ভারত শেষ দুটি ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলে। দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে সেমিফাইনালের আশা জিঁইয়ে রেখেছেন কোহলিরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সব আশাই টিকে রয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগে। আবুধাবীতে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড আজ যদি হারিয়ে দেয় আফগানিস্তানকে, তাহলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

ভারত ছিটকে পড়বে আসর থেকে। হেরে গেলে সেমির রেসে টিকে থাকবেন উইলিয়ামসনরা। লড়াইয়ে উঠে আসবে মোহাম্মদ নবীর আফগনিস্তানও। তখন ভারত-নামিবিয়া ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে হাজারগুণ। শারজাহতে আনুষ্ঠানিকতার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-স্কটল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে শুধু লড়াই করে পারেনি নিউজিল্যান্ড। বাকি তিন ম্যাচে ভারত, স্কটল্যান্ড ও নামিবিয়ার বাধা সহজেই টপকে যায়। আজকের প্রতিপক্ষ আফগানিস্তান অবশ্য স্কটল্যান্ড ও নাবিয়ার বিপক্ষে জিততে কষ্ট হয়নি। কিন্তু পেরে উঠেনি পাকিস্তান ও ভারতের কাছে।

পাকিস্তানের কাছে সুবিধাজনক অবস্থানে থেকেও হেরে যায় আসিফ আলির অতিমানবীয় ব্যাটিংয়ের কাছে। আসিফ এক ওভারে চার ছক্কায় ম্যাচ জেতান পাকিস্তানকে। নিউজিল্যান্ড ৮ উইকেটে ভারতকে হারায় আক্রমণাত্মক ক্রিকেট খেলে। স্কটল্যান্ডকে ১৬ রানে এবং নামিবিয়াকে হারায় ৫২ রানে। ব্ল্যাক ক্যাপসদের পক্ষে দারুণ ব্যাটিং করছেন মার্টিন গাপটিল (৪ ম্যাচে ১৪৮ রান), উইলিয়ামসন (৪ ম্যাচে ৮৬ রান), ড্যারেন মিচেল (৪ ম্যাচে ১০৮ রান)।

বল হাতে আলো ছড়াচ্ছেন টিম সাউদি (৪ ম্যাচে ৫ উইকেট), ট্রেন্ট বুল্ট (৪ ম্যাচে ৮ উইকেট), লেগ স্পিনার আইএস সোধি (৪ ম্যাচে ৭ উইকেট)। আফগানিস্তানের মূল ভরসা দুই স্পিনার রশিদ খান ও মুজিব-উর-রহমান। ব্যাট হাতে অধিনায়ক নবী। নবী এখন পর্যন্ত ৪ ম্যাচে রান করেছেন ১১৩। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ৯৯, হজরতউল্লাহ ঝাঝাই ৯০ রান করেন। রশিদ ৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। মুজিব ২ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের গুরুত্ব অপরিসীম। জিতলেই সেমিতে নিউজিল্যান্ড। হারলেও আশা টিকে থাকবে আফগানিস্তানের সঙ্গে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au