খেলাধুলা

জিতেও বিদায় নিলো আফ্রিকা

  • 6:20 pm - November 06, 2021

প্রথমে ব্যাট করে ১৮৯ রান করার পর দক্ষিণ আফ্রিকার সামনে দারুণ একটি সম্ভাবনা তৈরি হয়েছিল সেমিফাইনাল নিশ্চিত করার জন্য। তবে সে জন্য প্রয়োজন ছিল অন্তত ১৩০ রানের মধ্যে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে।

ইংলিশদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতেছে ঠিকই; কিন্তু সেটা বড্ড অসময়ে। অর্থ্যাৎ, ঠিকই ইংল্যান্ড ১৩০ রান পার হয়েছে। ইয়ন মরগ্যানরা গিয়ে থেমেছে ১৭৯ রানে। মাত্র ১০ রানে দক্ষিণ আফ্রিকা জয় পেলেও, সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো তারা।

মূলতঃ বাংলাদেশকে ৭৩ রানে অলআউট করে দিয়ে ৩৮ বলেই অস্ট্রেলিয়া যে ম্যাচ জিতে নিয়েছিল, তাতেই তাদের রানরেট বেড়ে দাঁড়িয়েছিল অনেক বেশি। প্লাস তো হয়েছিলই, সঙ্গে রান রেটটাও বাড়িয়ে নিতে পেরেছিল তারা।

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানের সেই জয়ই আজ অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দিল এবং দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দিলো।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া- এই তিন দলই জিতেছে সমান চারটি করে ম্যাচ। অথচ কপাল পুড়লো কেবল দক্ষিণ আফ্রিকারই। তাদের রান রেট অন্য দুই দলের তুলনায় কম।

ইংল্যান্ডের রান আটকে রাখার জন্য শুরুতেই স্পিনার কেশভ মাহারাজকে দিয়ে বোলিং শুরু করিয়েছিলেন প্রেটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ওভারে ২ রান দিয়ে মাহারাজ ধারণা জন্ম দিয়েছিলেন, হয়তো দক্ষিণ আফ্রিকারই দিন আজ।

কিন্তু পরের ওভারে অ্যানরিখ নরকিয়া বোলিংয়ে আসার পরই তাণ্ডব শুরু করে দেন জেসন রয় এবং জস বাটলার। দলীয় ৩৮ রানের মাথায় জেসন রয় আহত হয়ে মাঠ ছাড়ার পর কিছুটা রানের গতি কমেছিল। কিন্তু উইকেটে সেট হয়েই মইন আলি ঝড় তোলা শুরু করেন।

South Africa

যার ফলে ১৫ ওভার আগেই কাংখিত ১৩০ রানের বাধা পার হয়ে যায় ইংল্যান্ড। ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন মইন আলি। ১৫ বলে ২৬ রান করেন বাটলার। ২৬ বলে ৩৩ রান করেন ডেভিড মালান। লিয়াম লিভিংস্টোন ১৭ বলে করেন ২৮ রান।

শেষ ওভারে রাবাদার হ্যাটট্রিকই মূলতঃ শেষ মুহূর্তের পার্থক্যটা গড়ে দেয়। টানা তিন বলে তিন উইকেট নেয়ার ফলে ইংলিশরাও আর হাত খুলতে পারেনি। না হয়, বাকি ১০ রানও হয়তো তারা তুলে ফেলতে পারতো।

রাবাদা ছাড়াও ২টি করে উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং তাবরিজ শামসি। ১ উইকেট নেন অ্যানরিখ নরকিয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au