খেলাধুলা

ভাগ্য নির্ধারণের লড়াইয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

  • 9:08 am - November 06, 2021

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ গ্রুপ-১ এর ভাগ্য নির্ধারণ। এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড আগেই। তাই আজ দক্ষিণ আফ্রিকা বিপক্ষে মরগানদের ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা। কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য বাঁচা-মরার লড়াই। একইভাবে দিনের অপর ম্যাচে ইংল্যান্ডের মতোই নির্ভার হয়ে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারাবার কিছুই নেই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ আনুষ্ঠানিকতা সাড়ার ম্যাচ খেলবে ক্রিস গেইলরা।

কিন্তু দ. আফ্রিকার মতোই এ ম্যাচ বাঁচা-মরার লড়াই অস্ট্রেলিয়ার জন্য। সেমিফাইনালে উঠতে ইংল্যান্ডের পর পয়েন্ট যুদ্ধ চলবে দ. আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে। সেই লড়াইয়ে সেমিফাইনালের ওঠার সম্ভাবনা কার বেশি তা জানতে তাকাতে হবে পয়েন্ট টেবিলের দিকে। পয়েন্ট টেবিল বলছে, সুপার টুয়েলভে চার ম্যাচ শেষে ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের সবার শীর্ষে। তাদের নেট রানরেট সবার উপরে +৩.১৮৩। সমান ম্যাচে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬ করে। তবে নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে দুইয়ে অসিরা।

তাদের নেট রানরেট +১.০৩১। দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +০.৭৪২। অন্যদিকে, আসর থেকে বিদায় নেয়া ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট মাত্র ২। সে অর্থে দ. আফ্রিকা তুলনামুলক পিছিয়ে সেমিফাইনালের দৌড়ে। সমীকরণ বলছে, আজ উইন্ডিজের কাছে যদি অসিরা হেরে যায় তবে ইংল্যান্ডের বিপক্ষে জিতে গেলেই সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। আর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই যদি হারে তবে তাদের সমান পয়েন্ট থাকবে ৬। সেখানে ভাগ্য খুলবে অস্ট্রেলিয়ার। কারণ রানরেটে তারা এগিয়ে।

তবে এক্ষেত্রে একটি কিন্তু রয়েছে। ক্যারিবীয়রা যদি অসিদের বিশাল ব্যবধানে পরাজিত করে আর প্রোটিয়ারা যদি ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে খুব কম ব্যবধানে হারে তবে ভাগ্য খুলে যেতে পারে  টেম্বা বাভুমাদের। কারণ বিশাল ব্যবধানে হেরে নেট রানরেটে অনেকটাই পিছিয়ে পড়বে অস্ট্রেলিয়া, যতটা না পড়বে দ.আফ্রিকা। সমান পয়েন্ট ৬ হলেও নেট রানরেটে এগিয়ে সেমিফাইনালের দুয়ার খুলবে আফ্রিকার দেশটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au