বিনোদন

ক্যাটরিনা কেন রাজস্থানে বিয়ে করতে চাইছেন?

  • 8:42 am - November 04, 2021

বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের প্রেম নিয়ে চলছে জোর আলোচনা। গুঞ্জন রয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাকি বিয়ে করতে চলেছেন তারা। শোনা যাচ্ছে, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি তাদের বিয়ের পোশাক তৈরি করছেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরে হবে বিয়ে। তাদের বিয়ের লোকেশন বারওয়ারার সিক্স সেন্স দুর্গ। ১৪ শতাব্দীর এ দুর্গটি অভয়ারণ্য ও স্পাতে রূপান্তরিত হয়েছে। কিন্তু এত জায়গা থাকতে কেন বিয়ের জন্য রাজস্থানকেই বেছে নিলেন ক্যাটরিনা?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। ক্যাটরিনার এক ঘনিষ্ঠ জানিয়েছেন, বিয়ে নিয়ে অনেকদিনের স্বপ্ন ক্যাটরিনার। জাঁকজমক করে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। বিয়ে করতে চেয়েছেন মহারানীদের মতো। এ কারণেই রাজস্থান পছন্দের তালিকায়। এই রাজ্যের নামের মধ্যেই রয়েছে রাজকীয় ব্যাপার। তিনি আরও জানিয়েছেন, বিয়েতে মহারানীদের মতোই ভারী গয়না পরবেন ক্যাটরিনা।

কয়েকবছর আগে রাজস্থানে অনুষ্ঠিত একটি বিয়েতে গিয়েছিলেন তিনি। সেই বিয়ে দেখে কিছুতেই ভুলতে পারেননি ক্যাটরিনা। তখন থেকেই মনে মনে ঠিক করেছিলেন, বিয়ে করলে রাজস্থানেই করবেন। ভিকি-ক্যাটরিনা যেখানে বিয়ে করছেন, সেই দুর্গটির মালিকানা ছিল রাজস্থানের রাজ পরিবারের। তাদের মালিকানায় ছিল একটি প্রাসাদ ও দুটি মন্দির। এই তিনটি স্থাপত্যই দুর্গে অবস্থিত। দুর্গে পা রাখলেই ৭০০ বছর পিছিয়ে যাবেন যে কেউ। সেই রাজকীয় পরিবেশেই চার হাত নাকি এক হতে চলেছে ভিকি ও ক্যাটরিনার!

এদিকে, এতো তথ্য প্রকাশ হওয়ার পরও ক্যাটরিনা জানান, এসব খবর নাকি মিথ্যে, গুঞ্জন। এর আগে গেল আগস্টে তাদের বাগদানের খবরও সামনে আসে। তবে সেটিকেও গুজব বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তবে ভক্তদের ধারণা- যা রটে, তার কিছুটা হলেও বটে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাট আর ভিকি, নেট দুনিয়া এ মুহূর্তে এটা নিয়েই সরব।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au