বিজ্ঞান ও প্রযুক্তি

ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে দিল ফেসবুক

  • 9:06 am - June 19, 2020
ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে দিল ফেসবুক

ঢাকা: ঘৃণা ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে ফেসবুক। বৃহস্পতিবার ট্রাম্প ও তার সমর্থকদের একাধিক পেজ থেকে নির্বাচনী প্রচারণার স্বার্থে প্রচারিত বিজ্ঞাপনটি সরিয়ে দেয়া হয়েছে।

জানা যায়, বিজ্ঞাপনটিতে লাল রঙের একটি ত্রিভুজের চিহ্ন জুড়ে দিয়ে অ্যান্টিফা-বিরোধী পিটিশনে স্বাক্ষর করার জন্য বলা হয়েছিল। অনেকটা একই ধরনের লাল চিহ্ন জার্মান সেনারা রাজনৈতিক বন্দি চিহ্নিত করতে ব্যবহার করত।

ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরেই বর্ণবাদবিরোধী আন্দোলন অ্যান্টিফাকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক অস্থিরতার জন্য দায়ী করে আসছে। এমনকি, এ আন্দোলনে যুক্তদের সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রৎগার্স ইউনিভার্সিটির ইতিহাসবিদ মার্ক ব্রে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানদের লালরঙা ত্রিভুজ চিহ্নটি জার্মানি ও যুক্তরাজ্যের কিছু বামপন্থী দল ব্যবহার করলেও তা যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধীরা কখনোই ব্যবহার করেননি।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, একটি নিষিদ্ধ দলের ব্যবহৃত রাজনৈতিক বন্দি চিহ্নিতকরণ প্রতীকের ব্যবহার তাদের নীতিকে সমর্থন করে না।

ফেসবুকে ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। আগেও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তার নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপন সরিয়ে নিয়েছিল বিশ্বের জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au