রাজনীতি

সাপাহার ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলতাব মাস্টারের মতবিনিময় সভা

  • 6:39 am - November 03, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ৬ নং শিরন্টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আলতাব মাস্টার)এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার শিরন্টি ইউনিয়নাধীন জবই মাদরাসা মাঠে জবই বাজার বণিক সমিতি ও ভ্যান সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন শিরন্টি ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আলতাব মাস্টার)।

এসময় তাঁর কর্মী, সমর্থক সহ জবই বাজার বণিক সমিতি ও ভ্যান সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠা’র সাথে পালন করে আসছি। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও একজন শিক্ষক হিসাবে এবং রাজনৈতিক ভাবে বিশেষ অবদান রাখার সুবাদে দলীয় নেতা-কর্মী,

সুধীসমাজ সহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক পরিচিতি অর্জনের মধ্যদিয়ে এলাকায় সর্বমহলে একটি সু-সম্পর্ক গড়ে উঠেছে। যার ফলে এলাকার উন্নয়নের স্বার্থে এবং ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দানে আসন্ন শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন এবং দলীয় প্রতীক নৌকা পেতে চান বলে তিনি জানান।

দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নৌকার মাঝি হিসাবে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনায় শিরন্টি ইউনিয়ন পরিষদকে যুগপোযুগী ও একটি অাধুনিক পরিষদ গঠন করার মাধ্যমে জনসেবার মানোন্নয়নে বিশেষ ভূমি রাখবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, তিনি ২০১৬ সালে শিরন্টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি একটি মাদরাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন বলে জানাগেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au