খেলাধুলা

সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান

  • 5:23 am - November 03, 2021

প্রথম দুই ম্যাচের মতো ৪র্থটিতেও দারুণ এক জুটি গড়লেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। নবাগত নামিবিয়ার বিপক্ষে ৮৬ বলে ১১৩ রানের জুটি হয়েছে তাদের। এ দুজনের অনবদ্য দুটি দাপুটে ইনিংসে ভর করে নামিবিয়াকে ১৯০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। আর সেই লক্ষ্য পূরণে যথেষ্ঠ ভালোই খেলেছে নামিবিয়া।  তবে শাহিন, হাসান, ইমাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে গুটিয়ে গেছে জেরহার্ড এর্সমাসের দল।

ফলে ৪৫ রানের ব্যবধানে বিশাল জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। সুপার টুয়েলভের চারটি ম্যাচেই দুর্দান্ত দাপট দেখিয়ে জিতেছে বাবর আজমরা। সে হিসেবে এক ম্যাচ বাকি হাতে রেখেই সেমির টিকিট কাটল পাকিস্তান। ৯০ রানের তাড়ায় পাক বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছেন ক্রেগ উইলিয়ামস ও ডেভিড ভিসা। সাদাব খানের বলে হাসান আলির হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে উইলিয়ামস করেন ৪০ রান। ৩৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কার মার ছিল তার ইনিংসে।

অন্যদিকে ৩১ বলে অপরাজিত ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ডেভিড ভিসা। ৩ বাউন্ডারি ও ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে ওপেনার স্টিফেন বার্ডের ব্যাট ছুয়ে এসেছে ২৯ বলে ২৯ রানের দায়িত্বশীল ইনিংস। ইমাদ ওয়াসিমের বলে আউট হওয়ার আগে অধিনায়ক জেরহার্ড করেছেন ১০ বলে ১৫ রান। এর আগে ওপেনার স্টিফেন বার্ডের ব্যাট ছুয়ে এসেছে ২৯ বলে ২৯ রানের দায়িত্বশীল ইনিংস। ইমাদ ওয়াসিমের বলে আউট হওয়ার আগে অধিনায়ক জেরহার্ড করেছেন ১০ বলে ১৫ রান।

এর আগে মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। ইনিংসের শুরুর দিকে বল সেভাবে ব্যাটে আসছিল না। যে কারণে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান স্কোর বোর্ডে যোগ করেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।  এরপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান বাবর-রিজওয়ান। ১৪.২ ওভারে দলীয় ১১৩ রানে আউট হন অধিনায়ক বাবর। তিনি সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৭টি চারের সাহায্যে ৭০ রান করেন।

বাবর আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ফখর জামান। তিনি ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন। এরপর মোাহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে মাত্র ২৬ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। মাত্র ১৬ বল খেলার সুযোগ পেয়ে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন হাফিজ। ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪২ বলে ফিফটি পূর্ণ করেন মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান তিনি। ওই ওভারে ৪টি চার, এক ছক্কা আর এক ডাবল মিলে ২৪ রান আদায় করে নেন। তার ৫০ বলের অপরাজিত ৭৯ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে ২ উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au